Tuesday, April 7, 2026

ঘোষিত হল ৬৯-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেরা বাংলা ছবি ‘কালকক্ষ’!

Date:

Share post:

কো.ভিডকালে বিধ্বস্ত মানুষের জীবনগাঁথাই জাতীয় মঞ্চে পুরস্কৃত। মারণ রোগের প্রকোপ আর চিকিৎসকের অনস্বীকার্য ভূমিকাই স্বীকৃতি পেল ৬৯-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের(69th National Award) মঞ্চে। সেরা বাংলা ছবির খেতাব জিতে নেয় রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি (Rajdeep Paul and Sharmistha Maity)পরিচালিত ‘কালকক্ষ’ (Kalkokkho)।

বুধবার ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে সেরা বাংলা ছবি লড়াইয়ে ছিল অরিন্দম শীলের মতো অভিজ্ঞ পরিচালকের ছবি ‘মহানন্দা’ও। যদিও শেষ হাসি হেসেছে টিম ‘কালকক্ষ’। এই ছবিটি এর আগে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মঞ্চে প্রশংসা কুড়িয়েছে। জাতীয় পুরস্কার পেয়ে উচ্ছ্বাসে ভাসলেন পরিচালক রাজদীপ। সেরা বাংলা ছবি ‘কালকক্ষ’ ছাড়াও ‘স্পেশ্যাল মেনশন’ পুরস্কার পেয়েছে। আরেক বাংলা ছবি ‘ঝিল্লি’। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া ভট্ট এবং ‘মিমি’ ছবিটির জন্য পুরস্কৃত হয়েছেন কৃতি শ্যানন। এবছর জোড়া সেরা অভিনেত্রী। পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার।আর মাধবন অভিনীত ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’ পেয়েছে সেরা ছবির জাতীয় পুরস্কার।

এক নজরে জাতীয় পুরস্কার প্রাপকদের তালিকা৬৯-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সেরা ছবি: রকেট্রি দ্য নাম্বি এফেক্ট

সেরা অভিনেতা: আল্লু অর্জুন (পুষ্পা)

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি) ও কৃতি শ্যানন (মিমি)

সেরা বাংলা ছবি: কালকক্ষ

সেরা হিন্দি ছবি: সর্দার উধম

সেরা জনপ্রিয় ছবি: আরআরআর

সেরা সহ অভিনেত্রী: পল্লবী যোশী (দ্য কাশ্মীর ফাইল্‌স)

সেরা সহ অভিনেতা: পঙ্কজ ত্রিপাঠী (মিমি)

সেরা সংগীত পরিচালক: দেবী শ্রী প্রসাদ (পুষ্পা)

সেরা সম্পাদনা: গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি- সঞ্জয় লীলা বনশালী

সেরা অ্যানিমেশন ছবি: কান্দিটুন্দ

সেরা নন ফিচার ছবি: এক থা গাঁও

নার্গিস দত্ত পুরস্কার পেল ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’

বিশেষ জুরি পুরস্কার পেল বলিউডের অন্যতম সফল ছবি ‘শেরশাহ’

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...