Wednesday, June 24, 2026

মণিপুরে থামছে না অ.শান্তি! পরিস্থিতি সামাল দিতেই শাহি দরবারে মুখ্যমন্ত্রী?

Date:

Share post:

মণিপুরে (Manipur) অশান্তি থামার কোনও লক্ষণ নেই। গত মে মাস থেকে লাগাতার একের পর এক ঘটনাকে কেন্দ্র করে অশান্ত উত্তর পূর্বের এই পাহাড়ি রাজ্য। সময় যত গড়াচ্ছে ততই ডবল ইঞ্জিন সরকার (Double Engine Govt) চালিত রাজ্যের করুণ অবস্থা সামনে আসছে। এবার হিংসা সামলাতে না পেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং (N Biren Singh)। বৃহস্পতিবার দিল্লিতে (Delhi) শাহের সঙ্গে আলোচনায় বসেন তিনি। আর এদিনের বৈঠকের পরেই চরম সমালোচনায় সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী যাই দাবি করুণ না কেন মণিপুরের অশান্তি থামাতে ব্যর্থ তিনি। আর সেকারণেই অমিত শাহের দরবারে এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং।

মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ার পরে এই প্রথমবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বিরেন সিং। এদিন অমিত শাহ নিজেই মণিপুরের মুখ্যমন্ত্রীকে নিজের বাসভবনে ডেকে পাঠিয়েছিলেন বলে খবর। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনেই চলে বৈঠক। যদিও সরকারিভাবে এই বৈঠকের বিষয়ে কিছু জানানো হয়নি।

তবে এদিন পরিস্থিতি বেগতিক বুঝে বিরেন সিংয়ের সাফাই, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মণিপুর। রাজ্যজুড়ে শান্তি ফিরেছে। তবে আগামী ২৯ আগস্ট শুরু হচ্ছে মণিপুরের বিধানসভা অধিবেশন। তার ঠিক আগেই মণিপুরের মুখ্যমন্ত্রীর দিল্লি সফরকে সোজা চোখে দেখতে নারাজ রাজনৈতিক মহল।

 

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...