Wednesday, June 24, 2026

ইমরানকে বাড়তি ছাড় দিচ্ছেন প্রধান বিচারপতি,অভিযোগ নওয়াজ শরিফের

Date:

Share post:

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি পক্ষপাতদুষ্ট সেদেশের প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়াল। এমনই অভিযোগ করলেন পাকিস্তানের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।তার অভিযোগ, প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রয়োজনের থেকে বেশি ‘ছাড়’ দিচ্ছে বিচার বিভাগ।

বুধবার পাকিস্তানের প্রধান বিচারপতি বলেন, তোষাখানা মামলার বিচারে অনেক ‘অপূর্ণতা’ ছিল। এই মন্তব্যের বিরোধিতা করে নওয়াজ শরিফ বলেন, ”প্রধান বিচারপতি ভালই জানেন ওই ব্যক্তি (ইমরান) পাকিস্তানের আর্থিক ও সাংস্কৃতিক বিপর্যয়ের জন্য দায়ী। উনি সংবিধানকে বারবার অবমাননা করে হিংসা ছড়িয়েছেন।”

গত ৫ আগস্ট ইসলামাবাদের এক আদালত ইমরানকে ৩ বছরের সাজা শুনিয়েছে। এরপরই গ্রেফতার করা হয়েছে তাঁকে। সম্প্রতি ৬টি মামলায় তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়ে দিয়েছে এক জেলা ও দায়রা আদালত। ইমরান আইনজীবীদের কাছে জানিয়েছেন, তাঁকে যে সেলে রাখা হয়েছে সেখানে দিনে মাছি ভনভন করছে, রাতে পোকামাকড় বেরোচ্ছে।এখন দেখার নওয়াজ শরিফের এই অভিযোগ আদৌ ধোপে টেকে কিনা।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...