Friday, June 26, 2026

নিরাপত্তা চুলোয়, কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুর বাড়ি ভেঙে ঢুকল ট্যাক্সি!

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর(Kiren Rijiju) দিল্লি বাসভবনের দেওয়াল ভেঙে ঢুকে পড়ল ট্যাক্সি(Taxi)। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে কড়া নিরাপত্তায় মোড়া কেন্দ্রীয় মন্ত্রীর(Central Minister) বাড়িতে কীভাবে ঢুকে পড়ল ট্যাক্সি? যদিও দুর্ঘটনার পর আটক করা হয়েছে ওই ট্যাক্সি চালককে। জিজ্ঞাসাবাদের পর ছেড়েও দেওয়া হয়েছে তাঁকে।

দিল্লিতে ৯, কৃষ্ণা মেনন মার্গ এই ঠিকানায় থাকেন কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু। সেখানেই এদিন মন্ত্রীর বাড়ির পাঁচিলে ধাক্কা মারে ট্যাক্সিটি। পুলিশের তরফে জানা গিয়েছে, ওই ট্যাক্সি চালকের নাম রহিম আলি, হরিয়ানার(Haryana) নুহের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, একটি বাসের সঙ্গে ধাক্কা লাগার পর নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর বাড়ির পাঁচিলে ধাক্কা মারেন তিনি। তাতেই পাঁচিলের একাংশ ভেঙে যায়। এরপরই আটক করা হয় ট্যাক্সি চালককে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হলেও ধাক্কা মারার বিষয়টি খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। ট্যাক্সিচালকের দাবির সত্যতা যাচাই করা হচ্ছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে এই বিষয়ে নিশ্চিত হবে পুলিশ। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি এবং সংলগ্ন এলাকার নিরাপত্তা আরও আঁটসাঁট করার কথাও ভাবছে পুলিশ।

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...