Wednesday, June 24, 2026

মায়ের জীবনে ‘সেকেন্ড ইনিংস’ শুরু করালেন অভিনেতা পুত্র! 

Date:

Share post:

বিনোদন জগতের (Entertainment Industry) তারকারা নিজেদের ব্যক্তিগত জীবনে কোন কিছু করলেও সেটা নিমেষের মধ্যে খবরের শিরোনামে উঠে আসে। আর সেখানে এত বড় কাণ্ড করার পর কি আর প্রচারের আড়ালে থাকতে পারেন মারাঠি বিনোদন জগতের অতি পরিচিত সিদ্ধার্থ চন্দ্রশেখর (Siddharth Chandrasekhar)? নিজের মায়ের দ্বিতীয়বার বিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই কথা সগর্বে জানালেন অভিনেতা। নেট দুনিয়া জুড়ে প্রশংসার বন্যা।

মা শব্দটার অর্থ কখনোই ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়। সন্তানের জীবনের অন্যতম প্রধান দায়িত্ব হল মাকে সুখী রাখা। মা সীমা চন্দ্রশেখরের দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করে অভিনেতা লেখেন “তুমি আমার বিয়ে দিয়েছিলে বিশাল আয়োজন করে। আর এবার আমার পালা তোমার জন্য একই জিনিস করার। আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক বিয়ের ঘটনা হল, আমার মায়ের বিয়ে। আই লাভ ইউ আই (মা)। হ্যাপি ম্যারেড লাইফ।” কাজটা সহজ ছিল না কিন্তু সিদ্ধান্ত বলছেন জীবন একটাই, তাই ভালভাবে বাঁচার এবং জীবনের সবটুকু উপভোগ করার অধিকার ঈশ্বর সকলকে দিয়েছেন । তাঁর মা এতগুলো দিন ধরে একা থেকেছেন, সব দায়িত্ব পালন করেছেন। এবার তাঁকেও তাঁর সঙ্গীর ভালবাসা পাওয়ার অধিকার দেওয়া উচিত। সেই কারণেই এমন সিদ্ধান্ত। ঘটনার কথা প্রকাশে আসতেই নেটিজেনরা কুর্নিশ জানিয়েছেন অভিনেতাকে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...