Wednesday, June 24, 2026

ধ*র্ষণের অভি*যোগে কাঠগড়ায় বিজেপি নেতা, “বেটি বাঁচাও” শুধুই মুখের বুলি? তো*প তৃণমূলের

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের (East Midnapore) মহিষাদল থানার চক গাজিপুর এলাকায় বিশেষভাবে সক্ষম তরুণীকে ধর্ষণের (Rape)অভিযোগ উঠেছে বিজেপির বুথ সভাপতি গোপাল দাসের (Gopal Das) বিরুদ্ধে। বুধবার বিকেলের এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মহিষাদল থানায় (Mohishadol Police Station)লিখিত অভিযোগ জানানো হয়েছে। আজ এই ঘটনার কথা উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে ভারতীয় জনতা পার্টির (BJP) বিরুদ্ধে তোপ দেগে একটি এক্স (টুইট) করা হয়। লেখা হয়, ‘নারী শক্তির কী উজ্জ্বল দৃষ্টান্ত! মহিষাদলের বুথ সভাপতি গোপাল দাসের বিরুদ্ধে এক বিশেষ প্রতিবন্ধী মহিলার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ শুধুমাত্র বিজেপি নেতাদের বক্তৃতার সীমাবদ্ধ, বিজেপির গুন্ডারা নারীদের সাথে দুর্ব্যবহার করেই চলেছেন।’

গত বুধবার বিকেলে বাড়ি থেকে খানিকটা দূরে ছিলেন ওই বিশেষভাবে সক্ষম তরুণী । তাঁকে একা পেয়েই তাঁর উপর শারীরিক নির্যাতন চালান অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি । ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। বিজেপি নেতার এই কীর্তির প্রকাশ্যে আসার পর তীব্র নিন্দা করেছে রাজ্যের শাসকদল। যেখানে বারবার বিজেপি নেতারা নারী শক্তির কথা রাজনৈতিক বক্তৃতায় বলেন, সেখানে বিজেপির গুণ্ডারা যে নারীদের ক্রমাগত অসম্মান করে চলেছেন তা নিয়ে দলের নেতৃত্বরা কেন মুখে কুলুপ এঁটেছেন? ইতিমধ্যেই এই প্রশ্ন জোরালো হচ্ছে। সাম্প্রতিক অতীতে বিজেপি শাসিত রাজ্যে বারবার ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে। অথচ রাজনৈতিক ফায়দা তুলতে আর ভোটবাক্স ভরতে দেশের প্রধান মন্ত্রী ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর মিথ্যে স্লোগান দিয়ে যাচ্ছেন। তাঁর কথার যে আদৌ কোনও মূল্য নেই নিচু তলার কর্মীদের কাছে, এই নিন্দনীয় ঘটনায় তা ফের প্রমাণিত। কথার কথা হিসেবেই নারী শক্তি আর সম্মানের বুলি আওড়ান গেরুয়া শিবিরের কর্তারা। আদতে মহিলাদের যে তাঁরা বিন্দুমাত্র সম্মান দেন না, সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা- এমনটাই মত রাজ্যের শাসকদলের।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...