Friday, April 3, 2026

চন্দ্রলোকে নারীশক্তির উদযাপন! মহিলা মহাকাশচারী পাঠাতে উদ্যোগ নাসার

Date:

Share post:

চাঁদমামা এখন আরও কাছের। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা রেখেছে ভারত (India)। পৃথিবীর সবথেকে কাছের উপগ্রহের দক্ষিণ গোলার্ধে প্রথম ভারতীয় মহাকাশযানের পদার্পণ ইতিহাস তৈরি করেছে। ১৪ দিন ধরে চাঁদের দেশের অচেনা দিকগুলি পৃথিবীকে চেনানোর কাজে লেগে পড়েছে চন্দ্রযান-৩-এর রোভার প্রজ্ঞান (Rover Praggyan)। ইসরো ইতিমধ্যেই সূর্য অভিযান মিশন আদিত্য এল ১-এর (Aditya L1)ঘোষণা করে দিয়েছে। তবে চাঁদ নিয়ে বড় আপডেট দিল আমারিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (National Aeronautics and Space Administration)। এবার চন্দ্রাভিযানে নারীশক্তির উদযাপন করতে এবার এক মহিলা মহাকাশচারীকে (female astronaut) চাঁদে পাঠাতে চাইছে এই সংস্থা (NASA)।

চাঁদে এখনও পর্যন্ত ১২ জন নভশ্চর পা রেখেছেন। কিন্তু সেই তালিকায় কোনও মহিলা নেই। যেখানে আজকের দুনিয়ায় পুরুষের সঙ্গে নারী সমান দাপটে জলে স্থলে অন্তরীক্ষে কাজ করছে, এমনকি মহাকাশে স্পেস স্টেশনে (Space Station)পৌঁছে গেছেন মহিলা বিজ্ঞানীরা, তাহলে চাঁদ কেন নয়? ১৯৬৯ সালে প্রথম বার চাঁদের মাটিতে পা রেখেছিলেন মহাকাশচারী নীল আর্মস্ট্রং। তাঁর সঙ্গেই চন্দ্রভূমে নেমেছিলেন এডউইন অলড্রিন। তবে সেই নিয়ে বিতর্কও রয়েছে। এর পর ১৯৭২ সালে অ্যাপোলো ১৭-এর কমান্ডার ইউজিন সার্নান শেষবারের মতো চাঁদে কোনও মহাকাশচারী হেঁটে ছিলেন। এবার মহিলা মহাকাশচারী পাথিয়ে ২০২৪ সালের নভেম্বর মাসে আবার চাঁদে মানুষ পাঠাবে NASA। প্রথম মহিলা মহাকাশচারী হিসাবে চাঁদে যাবেন ক্রিস্টিনা হামোক কচ (astronaut Christina Koch)। তাঁর সঙ্গে যাবেন জেরেমি হানসেন, ভিক্টর গ্লোভার এবং রিড ওয়াইজম্যান (Jeremy Hansen, Victor Glover and Reid Wiseman)। ১০ দিনের আটেমিস-২ অভিযানের প্রস্তুতি শুরু হয়েছে।

ছোট থেকেই ক্রিস্টিনার স্বপ্ন ছিল মহাকাশচারী হবেন। ১৯৭৯ সালের ২৯ জানুয়ারি মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডসে জন্ম হলেও ক্রিস্টিনার বেড়ে ওঠা নর্থ ক্যারোলিনার জ্যাকসিনভিলে। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পাশ করে ২০০১ সালে নাসা অ্যাকাডেমি প্রোগ্রামে যোগ দেন। ২০১৯ সালে প্রথম বার মহাকাশে পাড়ি দিয়েছিলেন ক্রিস্টিনা। মোট ৩২৮ দিন সেখানে কাটিয়েছেন। এবার চাঁদে যাবেন তিনি।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...