Tuesday, June 2, 2026

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের পাশাপাশি প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন নীরজ

Date:

Share post:

বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন নীরজ চোপড়া। প্রথম থ্রোতেই বিশ্ব চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী নীরজ। শুক্রবার যোগ্যতা অর্জন পর্বে নীরজ নিজের প্রথম থ্রোয়ে ৮৮.৭৭ মিটার দুরত্বে জ্যাভলিন ছুড়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। আর এর সুবাদে প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করে ফেললেন নীরজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করার জন্য যে দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন নীরজ, তাতেই প‍্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন তিনি।

বিশ্ব চ‍্যাম্পিয়নশিপে এই মুহূর্তে শীর্ষে রয়েছেন টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির জুলিয়ান ওয়েবার ৮২.৩৯ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করেন। নীরজ চোপড়া ছাড়াও জ্যাভলিন থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্বে লড়ছেন ভারতের ডিপি মানু। মানুর দ্বিতীয় থ্রো ৮১.৩১ দুরত্ব অতিক্রম করে। যা তাঁকে বর্তমান তালিকার তৃতীয় স্থানে পৌঁছাতে সাহায্য করে।

শুক্রবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে গ্রুপ এ-র লড়াই ছিল। সেখানে ৮৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়তে পারলে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ ছিল। সেখানে নীরজ ৮৮.৭৭ মিটার ছুড়ে আসল কাজটাই করে ফেললেন। এই মরশুমে এখনও পর্যন্ত সব থেকে দূরে জ্যাভলিন ছুড়লেন তিনি। আর সুবাদে ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন তিনি। প‍্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করার জন্য এই বছর ১ জুলাইয়ের পর কোনও প্রতিযোগিতায় ৮৫.৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়তে হত। আর এদিন সেটাই করেন নীরজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করার সঙ্গে প্যারিস অলিম্পিক্সেও নিজের জায়গা পাকা করে ফেললেন তিনি। শুক্রবার নীরজ বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৭৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছেন।

আরও পড়ুন:বিরাট কাণ্ডে খেপে লাল বিসিসিআই, কড়া বার্তা ক্রিকেটারদের

 

 

 

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...