Tuesday, June 23, 2026

PCB’র ডাকে সাড়া BCCI-এর, এশিয়া কাপ দেখতে পাকিস্তান যাচ্ছেন বিনি-শুক্লা : সূত্র

Date:

Share post:

এশিয়া কাপ দেখতে পাকিস্তান যাচ্ছেন বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্লা। ৩০ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ। এবছর এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। এশিয়া কাপ হতে চলেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। আর সূত্রের খবর, এশিয়া কাপ দেখতে আগামী ৪ থেকে ৭ সেপ্টেম্বর লাহোরে থাকবেন বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্লা। তবে উদ্বোধনী ম‍্যাচে থাকবেন না তাঁরা।

এই নিয়ে বোর্ডের এক সূত্র এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন, ” রজার বিনি, রাজীব শুক্লা এবং বোর্ড সচিব জয় শাহ ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাবেন। পরের দিন তাঁদের ভারতে ফেরার কথা। তারপরেই লাহোরে যাবেন সভাপতি এবং সহ-সভাপতি।” আর এতেই বোঝা যাচ্ছে, বিনি-শুক্লা গেলেও, যাচ্ছেন না বোর্ড সচিব জয় শাহ।

সূত্রের খবর, ৪ সেপ্টেম্বর রজার বিনি ও রাজীব শুক্লাকে সস্ত্রীক পিসিবির পক্ষ থেকে লাহোরের রাজ্যপালের বাড়িতে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গিয়েছে, বিনি ও শুক্লা ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ দেখবেন। এবং পরের দিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর সুপার ফোরের প্রথম ম্যাচও দেখবেন তারা।

আরও পড়ুন:ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল এফসি

 

 

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...