Saturday, April 4, 2026

তৃণমূলের অঞ্চল সভাপতিকে খু.নের জের! CID-র জালে মূল চক্রী ফটিক-সহ ১  

Date:

Share post:

তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতি ঝাড়েশ্বর সাঁতরা (Jhareshwar Santra) ওরফে মৃত্যুঞ্জয়ের খুনের ঘটনায় মূল অভিযুক্ত ফটিক পাহাড়িকে (Fatik Pahari) গ্রেফতার করল সিআইডি (CID)। ফটিক ছাড়াও আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বেশ কয়েকদিন ধরেই মোবাইল বন্ধ রেখে পালিয়ে বেরাচ্ছিল ফটিক। শুক্রবার গভীর রাতে দিঘা (Digha) থেকে তাকে গ্রেফতার করে সিআইডি-র তদন্তকারী দল। পরে তাকে খড়গপুর (Kharagpur) নিয়ে আসা হয়।

স্থানীয় সূত্রে খবর, গত ১০ অগাস্ট কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। পরে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন নিয়ে মামলাও দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করেন সমিতির ১৫ জন তৃণমূল সদস্য। পুলিশ জানিয়েছে, ২০১৭ সালে খুন হয়েছিলেন মৃত্যুঞ্জয়। কেশিয়াড়ির ডাডরা গ্রামের এই বাসিন্দা দলীয় বৈঠকে যোগ দিতে নছিপুরে গিয়েছিলেন। রাতে বাইকে করে ফিরছিলেন তিনি। আচমকাই ভসরাঘাটে ঢোকার সময়ে তাঁর উপর চড়াও হয় সশস্ত্র দুষ্কৃতী দল। তাঁকে লক্ষ্য করে তির ছোঁড়া হয় বলে অভিযোগ। পায়ে তির লাগায় বাইক থেকে ছিটকে পড়ে গিয়েছিলেন তিনি। এরপর মাথায় ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয় বলে অভিযোগ। এমনকি চোখ উপড়ে নেওয়ারও অভিযোগ ওঠে। খুনের পর রাস্তার ধারে দেহ ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা।

এরপরই বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। তবে ঘটনার তদন্তে শুরুতে পুলিশ তদন্তে নামলেও পরে তদন্তভার সিআইডি-র হাতে যায়। এদিকে শনিবারই ধৃতদের মেদিনীপুর আদালতে পেশ করা হয়।

 

 

 

 

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...