Tuesday, June 2, 2026

যাদবপুরকাণ্ডে পুলিশি হে.ফাজতের মেয়াদ বাড়ল দীপশেখর-মনোতোষের! ফের দায়ের নয়া মামলা  

Date:

Share post:

যাদবপুরকাণ্ডে (Jadavpur University Case) অভিযুক্ত মনোতোষ ঘোষ (Manotosh Ghosh) এবং দীপশেখর দত্তর (Deepsekhar Dutta) বিরুদ্ধে পুলিশকে হস্টেলে (Hostel) ঢুকতে বাধা দেওয়ায় ৩৫৩ ধারায় মামলা দায়ের করল পুলিশ। নতুন এই মামলায় অভিযুক্তদের আগেই নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ। শনিবার সেই আবেদনই মেনে নেয় আলিপুর আদালত। আগামী ৩০ অগাস্ট পর্যন্ত ধৃতদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনার মূল মামলায় মনোতোষ এবং দীপশেখরকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

শনিবারই পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে দীপশেখর এবং মনোতোষের। আর সেকারণেই দুজনকে আলিপুর আদালতে হাজির করানো হয়। এদিন আদালতে দীপশেখরের আইনজীবী জানান, এমনিতেই তাঁর মক্কেল মানসিক ভাবে ভেঙে পড়েছেন। এই পরিস্থিতিতে পুলিশি হেফাজত শেষ হওয়ার দিনে নতুন করে মামলায় যুক্ত করতে চাইছে পুলিশ। এরপরই জামিনের আবেদন করলে এই দাবি মানেননি সরকারি আইনজীবী। অন্যদিকে, মনোতোষের আইনজীবী প্রশ্ন তোলেন, পুলিশ আগেই র‍্যাগিংয়ের ধারা দিয়েছে। তারপর কেন ফের নতুন মামলায় তাঁদের হেফাজতে চাওয়া হচ্ছে? যদিও এদিন সরকারি আইনজীবী সেই জামিনের বিরোধিতা করেন। এরপর সরকারি আইনজীবীর দাবি মতো পুলিশি হেফাজতে পাঠানো হয় মনোতোষ এবং দীপশেখরকে।

পড়ুয়ামৃত্যুর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গত ১৩ অগাস্ট সকালে রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপশেখর এবং সমাজবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মনোতোষকে।

 

 

 

 

 

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...