Saturday, April 4, 2026

মুম্বইয়ে I.N.D.I.A.-র বৈঠকে চূড়ান্ত হতে পারে কনভেনরের নাম, আরও আঞ্চলিকদলের যোগদানের সম্ভাবনা

Date:

Share post:

লোকসভা ভোটের সলতে পাকানোর কাজ চলছে জোর কদমে। বিজেপিকে দিল্লি থেকে সরাতে তৎপর INDIA জোট। দুদফার বৈঠকের পর তৃতীয় বৈঠক মুম্বইয়ে। আর সেখানেই এই বিরোধী জোটের কনভেনর চূড়ান্ত হবে বলে সূত্রের খবর। একই সঙ্গে ১১ সদস্যের কোঅর্ডিনেশন কমিটিও তৈরি হতে পরে বৃহস্পতি ও শুক্রবারের বৈঠকে।

পাটনা থেকে শুরু। তারপর বেঙ্গালুরু। এবার মুম্বই (Mumbai)। INDIA জোটের বৈঠকের দিকে নজর সারা দেশের। বেঙ্গালুরুর বৈঠকেই ১১ সদস্যের কোঅর্ডিনেশন কমিটির কথা ঘোষণা করা হয়। এবার সেই তালিকায় কারা থাকবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এই সঙ্গে একজন কনভেনরের নামও চূড়ান্ত হবে। এক্ষেত্রে ৩টি নাম নিয়ে জল্পনা তুঙ্গে। প্রথম নাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দ্বিতীয় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। এবং তৃতীয় নাম শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এক্ষেত্রে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণের নিরিখে এনসিপি প্রধান শরদ পাওয়ারের এই বৈঠকে কী ভূমিকা থাকে সেটা দেখার। সমন্বয়ের জন্য ১১ জন সদস্যের কোঅর্ডিনেশন কমিটিতে বিরোধী দলের শীর্ষ নেতৃত্বই থাকবেন। রাজ্য স্তরে বিরোধী দলগুলির মধ্যে আসন সমঝোতার জন্য একটি সাবকমিটি তৈরি হবে।

বেঙ্গালুরুতে INDIA জোটে দ্বিতীয় বৈঠকে গত বৈঠকে ২৬টি দল অংশ নিয়েছিল। মুম্বইয়ের বৈঠকে আরও কয়েকটি আঞ্চলিকদল যোগ দিতে পারে বলে সূত্রের খবর। এনডিএ জোটের শরিক মহারাষ্ট্রের স্বাভিমানী শেতকারি সংগঠন বৈঠকে যোগ দিতে পারে। আসতে পারেন বিজেপির পুরনো শরিক মহারাষ্ট্রের কোলাপুর জেলার হাতকানাঙ্গালে কেন্দ্রের ২বারের সাংসদ রাজু শেট্টি। এর বাইরে অসম, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের আরও আটটি দল ‘INDIA’য় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। সব মিলিয়ে দেশের রাজনৈতিক মহলের নজর ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বরের বৈঠকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...