Wednesday, June 24, 2026

জেলায় জেলায় বৃষ্টি, নিম্নচাপের ফ.নায় ঝড় বৃষ্টির ছো.বল 

Date:

Share post:

দুর্যোগ এখনই কাটছে না। আজও বাংলাজুড়ে চলবে বৃষ্টি (Rain)। ভারী বৃষ্টির কমলা সতর্কতা (Orange Alert in North Bengal) উত্তরবঙ্গে।প্রবল বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। এর জেরে উত্তরবঙ্গে (Northbengal) নদীর জলস্তর বাড়বে। দক্ষিণবঙ্গেও (Rain forecast in South Bengal) রয়েছে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহান্তেও বদল নেই আবহাওয়ায়।

শ্রাবণ শেষ হলেও অঝোর বর্ষণ থেকে এখনই রেহাই পাচ্ছেন না বঙ্গবাসী।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)বলছে বঙ্গোপসাগরের ওপরে থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। সেই কারণে জলীয় বাষ্পের আধিক্য বেড়েছে বাংলায়। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।শনিবারও কলকাতার আকাশ থাকবে মূলত মেঘলা। এদিন বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরে এখনও জারি কমলা সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহার জেলায় ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবারের পর পরিস্থিতির সামান্য বদল হতে পারে বলে আশা করা হচ্ছে। এক নাগাড়ে বৃষ্টিতে পাহাড়ের মাটি আলগা হয়ে ধস নামে দার্জিলিংয়ে। গতকাল একজনের মৃত্যু হয়েছে। ধসের কারণে মৃত ব্যক্তির বাড়িও ধুলিস্যাৎ হয়ে যায়।এছাড়া কার্শিয়াংয়ের কাছে ৫৫ নম্বর জাতীয় সড়ক ও মানেভঞ্জনে ধস নেমেছিল। তবে মৃত্যুর সংখ্যা বাড়েনি।

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...