Wednesday, June 24, 2026

হাওড়া শাখায় ফের ট্রেন বাতিল! বদলাচ্ছে লোকাল ট্রেনের রুট

Date:

Share post:

গত কয়েক মাস ধরে সপ্তাহান্তে একগুচ্ছ ট্রেন বাতিল হচ্ছে হাওড়া শাখায় (Howrah Main line)। এই সপ্তাহে সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে।ট্র্যাফিক ব্লক (Traffic Block) এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্যই বদলাচ্ছে ট্রেনের রুট, বাতিল হচ্ছে ট্রেন(Train Cancel)। ভোগান্তির শিকার হতে চলেছেন নিত্য যাত্রীরা। যাত্রীসাধারনের অসুবিধার কথা জানিয়ে রেলের (Indian Railways) তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে। কিন্তু সমস্যার পাকাপাকি সমাধান কবে, তা নিয়ে নির্বাক কেন্দ্রীয় সরকার (Central Government) পরিচালিত ভারতীয় রেল (Indian Railways)।

বেশ কয়েক মাস ধরেই প্রায় কয়েক সপ্তাহ অন্তর শনি ও রবিবার বহু ট্রেন বাতিল হচ্ছে হাওড়া ও শিয়ালদহ শাখায়। যার জেরে চরমে যাত্রী ভোগান্তি। ফের নতুন করে আজ ও কাল অর্থাৎ শনি এবং রবিবার ট্রেন বাতিলের ঘোষণা হওয়ায় উদ্বেগ বাড়ছে।একইসঙ্গে শনিবার এবং রবিবার ডায়মন্ড হারবার শাখা এবং বনগাঁ শাখায় কিছু ট্রেনের গতিবিধি বদল হচ্ছে।

শনিবার শিয়ালদহ থেকে রুট বদলাচ্ছে ৩৪৮৬০ শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকালে। সেটি ডায়মন্ড হারবারের পরিবর্তে মগরাহাট পর্যন্ত যাবে ট্রেনটি। পাশাপাশি ৩৩৮৬৩ শিয়ালদহ – বনগাঁ লোকাল শনিবার বনগাঁর পরিবর্তে চাঁদপাড়া পর্যন্ত যাবে।

২৭ অগাস্ট রবিবার হাওড়া শাখায় বাতিল ট্রেনের তালিকা

হাওড়া থেকে ৩৬৮২৫, ৩৬৮২৭

বর্ধমান থেকে ৩৬৮৪২, ৩৬৮৪৪

ব্যান্ডেল থেকে ৩৭৫৩৬,৩৭৫৩৮

শিয়ালদহ শাখায় রবিবারও ৩৪৮১১ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ডায়মন্ড হারবারের পরিবর্তে মগরাহাট পর্যন্ত যাবে। এবং ৩৩৮১২ বনগাঁ-শিয়ালদহ লোকাল বনগাঁর পরিবর্তে চাঁদপাড়া পর্যন্ত যাবে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...