Saturday, April 4, 2026

বিশ্বকাপ নিয়ে উন্মদনা তুঙ্গে, টিকিট বিক্রি হতেই ক্র্যাশ করল অনলাইন অ‍্যাপ

Date:

Share post:

৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপের পাঁচটি ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স। সেই ম্যাচগুলির টিকিট পাওয়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছি উন্মাদনা। তবে টিকিট বিক্রি শুরু হতেই, ওয়েবসাইট ক্র্যাশ করে যায়।

শুক্রবার, প্রথম দিনে ভারত ছাড়া অন্য দলের ওয়ার্ম-আপ এবং মূলপর্বের ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়। রাত আটটায় নির্ধারিত সংস্থার ওয়েবসাইট খোলা মাত্রই তা ‘ক্র্যাশ’ করে যায়। প্রায় মিনিট চল্লিশ পরে ফের খোলে। ভারতীয় সময় রাত ৮ টা পর্যন্ত বন্ধ থাকে এইভাবে টিকিট বিক্রি। তারপর ধীরে ধীরে চালু হয়। এদিকে কিছু সময়ের মধ্যেই ইডেনে অনুষ্ঠেয় পাকিস্তান ইংল্যান্ড ম্যাচের টিকিট ‘সোল্ড আউট’। এই ম্যাচটি হবে ১১ নভেম্বর। মাত্র ৩৮ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের টিকিট। উৎসবের আবহে এই ম্যাচ ঘিরেও যে উন্মাদনা দেখা যাচ্ছে, তাতে সহজেই বোঝা যাচ্ছে, ভারতের ম্যাচগুলির টিকিটের চাহিদা কেমন হতে পারে।

৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে বিশ্বকাপের আসর। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং রানার্স আপ নিউজিল্যান্ড। ১৪ অক্টোবর মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান এই দুই দল। ভারতীয় দল বিশ্বকাপের আগে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা যাবে। এরপর ভারতের মাটিতে খেলতে আসবে অস্ট্রেলিয়া। এই দুই সিরিজ শেষ হওয়ার পর, বিশ্বকাপ অভিযান শুরু করবেন রোহিত শর্মারা।

আরও পড়ুন:মুম্বইয়ের বিরুদ্ধে পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ বাগান অধিনায়ক

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...