Saturday, April 4, 2026

সুদের টাকা উসুল করতে দু.ষ্কৃতী হা.মলা, গোঘাটে গু.লিবিদ্ধ যুবক!

Date:

Share post:

সুদের টাকা না পেয়ে মাঝরাতে বাড়িতে ঢুকে হামলা চলানোর অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। গোকার থানার মথুরা এলাকায় গুলিবিদ্ধ অর্জুন রায় (Arjun Ray) নামে এক যুবক। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনায়। গোঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ যুবককে আরামবাগ (Arambag) মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

আরামবাগের এক যুবকের কাছ থেকে মথুরা এলাকার বাসিন্দা ফটিক রায় সুদে ৭০ হাজার টাকা ধার করেছিলেন। শনিবার গভীর রাতে আরামবাগ থেকে তিনজন বাইকে করে মথুরা এলাকায় যায়। ফটিক রায়ের কাছে টাকা ফেরত চান। ফটিক রায় টাকা দিতে না পারায় তিনজন মিলে তাঁকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এরপরই তিনচার রাউন্ড গুলি চালায়। সেই সময় ফটিকের ছেলে অর্জুন বাধা দিতে গেলে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর এলাকার বাসিন্দারা তিন দুষ্কৃতীর মধ্যে একজনকে ধরে ফেলে। খবর দেওয়া হয় গোঘাট থানার পুলিশকে। দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসী। গুলিবিদ্ধ ওই যুবককে আরামবাগ মহাকুমা মেডিক্যালে ভর্তি করা হয়। বাকিজনদের খোঁজ চালাচ্ছে পুলিশ।


 

 

 

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...