Saturday, June 27, 2026

দেশে ফিরেই মা-বাবাকে বিশেষ উপহার রিঙ্কুর, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

দেশে ফিরে বাবা-মাকে বিশেষ উপহার দিলেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার তথা কলকাতা নাইট রাইডার্সের তারকা ব‍্যাটার রিঙ্কু সিং। যেই ছবি নিজেই পোস্ট করেছেন রিঙ্কু। যা পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়া। ২০২৩ আইপিএল-এ ভালো খেলার সুবাদে ভারতীয় দলের দরজা খুলে যায় রিঙ্কুর সামনে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পান কেকেআর ক্রিকেটার। দ্বিতীয় ম্যাচে প্রথম ব্যাট করার সুযোগ পেয়েছিলেন রিঙ্কু। আর ম‍্যাচে নেমেই ২১ বলে ৩৮ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন তিনি। সিরিজ শেষ করে সদ‍্য দেশে ফিরেছেন রিঙ্কু। আর দেশে ফিরেই মা-বাবাকে ভারতীয় দলের জার্সি উপহার দিলেন তিনি। সেই ছবি সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করেন রিঙ্কু। আর ছবি পোস্ট হতেই ভাইরাল, মন কেড়েছে নেটিজেনদের।

সোশ্যাল মিডিয়ায় রিঙ্কু যে ছবি দেন, তাতে ছবিতে রিঙ্কুর সঙ্গে দেখা গিয়েছে তাঁর বাবা-মাকে। দু’জনের গায়েই ভারতের জার্সি। মাঝে দাঁড়িয়ে রয়েছেন রিঙ্কু। ক্যাপশনে তিনি লিখেছেন, “যাদের জন্যে সব কিছু শুরু হয়েছিল। যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল।” রিঙ্কু দাঁড়িয়ে রয়েছেন তাঁর বাড়ির সামনেই। এই ছবি পোস্ট হতেই ভাইরাল। কমেন্ট বক্সে প্রতিক্রিয়ার তাঁর সতীর্থ ঈষাণ কিষাণ লিখেছেন, “সেরা ছবি।” নেটিজেনদের মধ্যে একজন বলছেন, “তোমাকে দেখে হিংসে হচ্ছে।” কেউ আবার বলেছেন, “এমন গর্বের মুহূর্ত সবার জীবনে আসে না। তোমরা খুব ভাগ্যবান।”

 

View this post on Instagram

 

A post shared by Rinku 🧿🇮🇳 (@rinkukumar12)

আরও পড়ুন:এশিয়ান গেমসে রুতুরাজদের হেডস‍্যারের দায়িত্বে লক্ষ্মণ : সূত্র

 

 

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...