Tuesday, June 23, 2026

এশিয়ান গেমসে রুতুরাজদের হেডস‍্যারের দায়িত্বে লক্ষ্মণ : সূত্র

Date:

Share post:

সামনেই এশিয়ান গেমস। আসন্ন এশিয়ান গেমসে অংশ নিচ্ছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। আর সূত্রের খবর, এশিয়ান গেমসে দলের কোচের দায়িত্ব থাকবেন এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ। আসন্ন এশিয়ান গেমসে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোওয়াড। সামনেই এশিয়া কাপ এবং একদিনের বিশ্বকাপ। তাই এশিয়ান গেমসে তরুণ ক্রিকেটারদেরই পাঠাচ্ছে বিসিসিআই। দলে নেই কোন সিনিয়র ক্রিকেটার। ওপর দিকে জানা যাচ্ছে এশিয়ান গেমসে ভারতীয় মহিলা দলের কোচের দায়িত্বে থাকবেন হৃষিকেশ কানিতকর। এশিয়ান গেমস ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চিনের হ্যাংজুতে অনুষ্ঠিত হবে।

এক সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্টে বলা হয়েছে, লক্ষ্মণ ছাড়াও, এশিয়াডের জন্য ভারতীয় পুরুষ দলের সাপোর্ট স্টাফদের মধ্যে বোলিং কোচ হিসাবে রয়েছেন সাইরাজ বাহুতুলে এবং মুনিশ বালি ফিল্ডিং কোচ হিসাবে অন্তর্ভুক্ত থাকবেন। ওপর দিকে মহিলা দলে কানিতকরের সঙ্গে বোলিং কোচ হিসেবে চিনে যাবেন রাজীব দত্ত এবং ফিল্ডিং কোচ হিসেবে যাবেন শুভদীপ ঘোষ। আসন্ন ১৯তম এশিয়ান গেমসের জন্য পুরুষ দলের অধিনায়ক মনোনীত হয়েছেন রুতুরাজ গায়কোয়াড। অন্যদিকে, মহিলা দলের নেতৃত্ব সামলাতে দেখা যাবে অভিজ্ঞ হরমনপ্রীত কৌরকে।

আরও পড়ুন:এশিয়া কাপ দেখতে কি পাকিস্তান যাচ্ছেন বিসিসিআই সভাপতি? মুখ খুললেন নিজেই

 

 

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...