Tuesday, June 23, 2026

বিধানসভা নির্বাচনের আগে জোর ধা.ক্কা, বিজেপি ছেড়ে কংগ্রেসে নীরজ শর্মা

Date:

Share post:

সামনেই বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগেই মধ্যপ্রদেশে জোর ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি (BJP)। স্থানীয় ব্রাহ্মণ নেতা তথা ব্যবসায়ী নীরজ শর্মা (Neeraj Sharma) এবার বিজেপি ছেড়ে কংগ্রেসে (Congress)যোগ দিলেন। শিবরাজ সিং-জ্যোতিরাদিত্য সিন্ধিয়াদের বিজেপির উপর চাপ বাড়াতে শুরু করেছে। দলবদলের রাজনীতিতে ফায়দা পেল কমলনাথের নেতৃত্বাধীন কংগ্রেস।

বাস ব্যবসায়ী নীরজ এদিন হাজারটিরও বেশী গাড়ি নিয়ে তার বাড়ি রাহাতগড় থেকে ভোপালে এসে কংগ্রেসে যোগ দিলেন। নিজের এলাকায় তিনি বেশ ধনী কৃষক বলেও পরিচিত। জ্য়োতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে ২০২০ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া দাপুটে বিধায়ক গোবিন্দ সিং রাজপুতও আবার পুরনো দলে ফিরলেন। এদিকে শনিবার মধ্যপ্রদেশ মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। জাতপাতের সমীকরণ ও আঞ্চলিক ভারসাম্য এবং সেইসঙ্গে দলের অন্দরে ক্ষোভ-বিক্ষোভ সামলাতেই এই পদক্ষেপ বলে রাজনৈতিক মহলের খবর। রাজ্যের বিজেপি মন্ত্রিসভার এই সম্প্রসারণকে কটাক্ষ করেছে বিরোধী দল কংগ্রেস। তাঁরা বলছেন, নতুন মন্ত্রীরা কাজ করার জন্য খুব বেশি হলে ১ হাজার ঘণ্টা সময় পাবেন। ভোটবাক্সের কথা মাথায় রেখে নিছক রাজনৈতিক ফায়দার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...