Tuesday, June 2, 2026

এশিয়া কাপ দেখতে কি পাকিস্তান যাচ্ছেন বিসিসিআই সভাপতি? মুখ খুললেন নিজেই

Date:

Share post:

এশিয়া কাপ দেখতে পাকিস্তান যাচ্ছেন বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্লা, গতকাল এমনটাই শোনা যায়। জানা যায়, এশিয়া কাপ দেখতে আগামী ৪ থেকে ৭ সেপ্টেম্বর লাহোরে থাকবেন রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্লা। তবে উদ্বোধনী ম‍্যাচে থাকবেন না তাঁরা। আর এবার এই নিয়ে মুখ খুললেন বিসিসিআই সভাপতি রজার বিনি নিজেই। জানালেন, পাকিস্তানে যাবেন তিনি, যাবেন সহ-সভাপতি রাজীব শুক্লাও। ৩০ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ। এবছর এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। এশিয়া কাপ হতে চলেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়।

এই নিয়ে বিসিসিআই সভাপতি বলেন, “হ্যাঁ, বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা এবং আমি পাকিস্তান যাচ্ছি। ৪ সেপ্টেম্বর যাব। সেখানে একটা নৈশভোজে উপস্থিত থাকব। কয়েকটা ম্যাচও দেখব।”

বোর্ডের সমস্ত প্রধান কর্তাকেই পাকিস্তানে গিয়ে ম্যাচ দেখার জন্যে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিনি এবং শুক্লা যেতে রাজি হয়েছেন। তাই বোর্ড আমন্ত্রণ গ্রহণ করেছে। এই নিয়ে বোর্ডের এক সূত্র এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন, ” রজার বিনি, রাজীব শুক্লা এবং বোর্ড সচিব জয় শাহ ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাবেন। পরের দিন তাঁদের ভারতে ফেরার কথা। তারপরেই লাহোরে যাবেন সভাপতি এবং সহ-সভাপতি।” আর এতেই বোঝা যাচ্ছে, বিনি-শুক্লা গেলেও, যাচ্ছেন না বোর্ড সচিব জয় শাহ। এদিকে জানা যাচ্ছে, বিনি ও শুক্লা ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ দেখবেন। এবং পরের দিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর সুপার ফোরের প্রথম ম্যাচও দেখবেন তারা।

আরও পড়ুন:আসন্ন বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের লিস্টে নেই বিরাট, সেহবাগের বাজি এই ক্রিকেটার

 

 

 

Related articles

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...