Tuesday, June 23, 2026

আসন্ন বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের লিস্টে নেই বিরাট, সেহবাগের বাজি এই ক্রিকেটার

Date:

Share post:

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে মেগা টুর্নামেন্ট। আসন্ন একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক কে হতে পারেন? এই নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে আলোচনা। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। সেহবাগের সর্বোচ্চ রান সংগ্রাহকের লিস্টে নেই বিরাট কোহলি। বললেন এবার বাজি রোহিত শর্মা।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সেহবাগ বলেন,” মনে হচ্ছে ওপেনারদের সামনে এবার রান করার দারুণ সুযোগ রয়েছে। এর অন্যতম কারণ ভারতীয় উইকেট। একজনকে বেছে নিতে বলা হলে রোহিতের নাম বলব। আরও একজন ওপেনিং ব্যাটারের নাম আসতে পারে। কিন্তু একজন ভারতীয় হিসাবে আমি রোহিতকেই বেছে নেব। তাই রোহিত-ই আমার বাজি।”

এখানেই না থেমে বীরু আরও বলেন,” রোহিতকে বেছে নেওয়ার আরও একটা কারণ আছে। বিশ্বকাপ এলেই ওর শক্তি বেড়ে যায়। উত্তেজনায় টগবগ করে। ওর পারফরম্যান্স আরও ভাল হবে। আমি নিশ্চিত। তাছাড়া এবার রোহিত অধিনায়ক। ফলে পার্থক্য তৈরির চেষ্টা অবশ্যই করবে রোহিত। আমার বিশ্বাস, এবারের বিশ্বকাপে প্রচুর রান করবে রোহিত।”

আরও পড়ুন:বিশ্ব অ্যাথলেটিক্স চ‍্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল ভারত, ফাইনালে রিলে দল

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...