Tuesday, June 23, 2026

বিশ্ব অ্যাথলেটিক্স চ‍্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল ভারত, ফাইনালে রিলে দল

Date:

Share post:

শনিবার বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ‍্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল ভারতীয় দল। ৪০০ মিটার রিলে দৌড়ে ইতিহাস গড়ল ভারতীয় দল। ৪x৪০০হিট দৌড়ে দ্বিতীয় স্থানে শেষ করল মুহাম্মদ আনাস ইয়াহিয়া, আমোজ জেকব, মুহাম্মদ আজমল ভাহিয়াথোড়ি ও রাজেশ রমেশের ভারতীয় দল। এর ফলে পুরুষদের ৪০০ মিটার রিলেতে নতুন এশীয় রেকর্ড গড়ে ফাইনালে উঠল ভারতীয় দল। রবিবার ফাইনালে পদক জয়ের লক্ষ্যে নামবেন ভারতীয়েরা।

এশিয়ান রেকর্ডকে চুরমার করে ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ডে হিট শেষ করে ফাইনাল জন্য যোগ্যতা অর্জন করে ভারত। প্রথম স্থানে শেষ করা মার্কিন যুক্তরাষ্ট্রের দল। এই দৌড় শেষ করে ২ মিনিট ৫৮.৪৭ সেকেন্ডে। এর আগে ৪x৪০০ মিটার রিলে দৌড়ের এশিয়ান রেকর্ড ছিল জাপানের, যারা শেষ করেছিল ২ মিনিট ৫৯.৫১ সেকেন্ডে। কিন্তু সেই রেকর্ড এবার ভারতের দখলে। চার ভারতীয় দৌড় শেষ করেছেন ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ডে। আনাস প্রথম ল্যাপ শেষ করেন ষষ্ঠ স্থানে। দ্বিতীয় ল্যাপে দারুণ পারফরম্যান্স করে ভারতকে দ্বিতীয় স্থানে নিয়ে আসেন জেকব। শেষ দুই ল্যাপে আজমল এবং রমেশ শুধু জায়গাই ধরে রাখেননি, আমেরিকাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেন। শেষ ল্যাপে রমেশ একটা সময় বেশ চাপে ফেলে দেন আমেরিকার জাস্টিন রবিনসনকে। ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ডে দৌড় শেষ করে চার অ্যাথলিট নতুন ভারতীয় রেকর্ডের পাশাপাশি নতুন এশীয় রেকর্ডও তৈরি করেছেন।

দুটি হিট দৌড় মিলিয়ে বিশ্বরেকর্ডের মালিক মার্কিন যুক্তরাষ্ট্রের সামান্য পিছনে ভারত। কিন্তু ভারতের পিছনে রয়েছে এই ইভেন্টের দুই অন্যতম শক্তিধর দেশ গ্রেট ব্রিটেন (তৃতীয়, ২ মিনিট ৫৯.৪২ সেকেন্ড) ও জামাইকা (পঞ্চম, ২ মিনিট ৫৯.৮২ সেকেন্ড)। এর জেরে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ভারতের রিলে দল।

আরও পড়ুন:দশমীর দিন AFC কাপের ম্যাচ, পেছানোর আবেদন মোহনবাগানের : সূত্র

 

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...