Friday, April 3, 2026

সোমবার শহরে TMCP-র মেগা সমাবেশ, এক মঞ্চে মমতা-অভিষেক

Date:

Share post:

রাত পোহালেই আগামিকাল সোমবার শহরে মেগা সমাবেশ। তৃণমূল ছাত্র পরিষদের ২৬তম প্রতিষ্ঠাতা দিবসকে কেন্দ্র করে সেজে উঠেছে মেয়ো রোড- ধর্মতলা-সহ শহর কলকাতা এবং শহরতলি। হোর্ডিং-ব্যানার-পোস্টারে ছেয়ে গিয়েছে। তবে এবারের সমাবেশের বিশেষত্ব হল অ্যান্টি র‍্যাগিং প্রচার। সব জায়গায় প্রচারে এই বিষয়টি রাখা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে সরকারের দেওয়া টোল ফ্রি নম্বর (১৮০০-৩৪৫-৫৬৭৮)।

একইসঙ্গে প্রচারে ‘ইন্ডিয়া’কেও রাখা হয়েছে। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে মঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে। আগামিকাল বেলা ১২টায় সভা শুরু হবে। উপস্থিত থাকবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিদেশে চোখের চিকিৎসা করিয়ে ফেরার পর এটাই তার প্রথম প্রকাশ্য সমাবেশ। টিএমসিপির এই প্রতিষ্ঠা দিবসের সভা ভিড়ের নিরিখে ঐতিহাসিক হতে চলেছে।

বেশ কিছুদিন ধরে গোটা রাজ্য জুড়ে টিএমসিপি নেতৃত্ব লাগাতার প্রস্ততি-সভা করেছে। রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য-সহ গোটা টিম দৌড়ে বেড়িয়েছে বাংলার এ-প্রান্ত থেকে ও-প্রান্ত। উত্তরের জেলাগুলি থেকেও ছাত্র-যুবরা ভিড় করে আসছেন। গত দু’দিনে অনেকেই কলকাতায় এসে পৌঁছেছেন। আগামিকাল সকালেও প্রচুর ছাত্র-ছাত্রী আসবেন। দক্ষিণের জেলাগুলি থেকে প্রতি বছরের মতো এ-বছরও উপচে পড়া ভিড় হবে। এই সমাবেশ মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পথদিশা দেবেন। তেমনই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কোন পথে দল চলবে তার নির্দেশও দেবেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছাত্র-যুবদের উদ্বুদ্ধ করবেন। বিশেষ করে যাদবপুরের ছাত্র-মৃত্যু ও তাকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা ও ও ‘গোলি মারো’র রাজনীতি করছে বিরোধীরা আগামিকাল তার সমুচিত জবাব দেবেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এই ছাত্র সমাবেশকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

আরও পড়ুন- স্কলারশিপ পাইয়ে দেওয়ার নাম করে ছাত্রীদের গয়না চু.রি! ঘটনার পর বেপাত্তা শিক্ষক

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...