Friday, April 3, 2026

সিসিটিভি লাগানো হবেই, ব়্যাগিং-মুক্ত ক্যাম্পাস চাই: ‘বংশগত পরম্পরা’ নিয়ে CPIM-কে তো.প অভিষেকের

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং ও সিসিটিভি বিরোধিতা নিয়ে সিপিআইএমকে নিশানা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে ব়্যাগিং-মুক্ত ক্যাম্পাসের বার্তা দেন অভিষেক। তাঁর কথায়, সিসিটিভি লাগানো হবেই। আর কোনও ছাত্রের এভাবে মৃত্যু হবে না।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “সিসিটিভি ওখানে লাগানো হবেই। আর কোনও ছাত্রের প্রাণ আগামী দিনে এভাবে যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওখানে সিসিটিভি বসবে। ছাত্র সমাজের কাছে আমার বার্তা, সবাইকে ঐক্যবদ্ধ হযে লড়াই করতে হবে। সৌভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে। হিংসা নয়। অন্যায়, অপরাধের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। আর র্যা গিংমুক্ত ক্যাম্পাসই অঙ্গীকার, আমরা সিসিটিভি লাগাবই। আমাদের সরকার ইতিমধ্যেই অ্যান্টি র্যাুগিং হেল্প লাইন চালু করেছে। সেটা সারা বাংলায় প্রযোজ্য।“

এর পরেই সিসিটিভি বসানোর বিরোধিতা করা নিয়ে সিপিএমের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। বলেন, “যারা কথায় কথায় হাইকোর্টে যায়, সিসিটিভি লাগানোর কথা বলে তারাই বলছে কলেজ চত্বরে সিসিটিভি লাগানো যাবে না। এটা আসলে বংশগত পরম্পরা। ওদের দাদুরা ছিল কম্পিউটারের বিরোধী। বাবারা ছিল ইংরেজি শিক্ষার বিরোধী। আর ছেলেরা হয়েছে সিসিটিভি লাগানোর বিরোধী। আমি এখান থেকে বলে যাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগাবই। কেউ ঠেকাতে পারবে না।“

 

 

 

 

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...