Saturday, April 4, 2026

রাজ্যকে আরও শিল্পবান্ধব করে তুলতে বিধানসভায় সংশোধনী পাশ, জেলের বদলে এবার জরিমানা

Date:

Share post:

রাজ্যকে আরও শিল্পবান্ধব করে তুলতে পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ তহবিল বিল (সংশোধনী), ২০২৩ পাশ হল বিধানসভায় (Assembly)। এই আইনে শ্রম সংক্রান্ত ছোটখোটো অপরাধে আর কারাবাস হবে না। সোমবার, বিধানসভায় আইন (Law) সংশোধনী পাশ হয়। সংশোধনী বিলে শুধু আর্থিক জরিমানা বৃদ্ধিই নয়, লেবার ওয়েলফেয়ার বোর্ডের সদস্যদের বেতন সীমাতেও পরিবর্তন আনা হয়েছে।

এতদিন শ্রম সংক্রান্ত ছোটখাটো অপরাধের ক্ষেত্রে,
• ৫০০ টাকা জরিমানার পাশাপাশি সংস্থার মালিককে ৩ মাসের জেল খাটতে হত। এবার এককালীন ১০ হাজার টাকা দিলেই মিলবে রেহাই।
• কোনও কোনও ক্ষেত্রে ১ হাজার টাকা জরিমানার পাশাপাশি ৬ মাসের জেলের সাজা হত। এবার এককালীন ৫০ হাজার টাকা জরিমানা দিলেই ছাড় মিলবে।
• শ্রম কল্যণ আইনে ২ হাজার চাকার জরিমানা বেড়ে হয়েছে ৫০ হাজার টাকা করা হয়েছে।

শুধু আর্থিক জরিমানা বৃদ্ধি নয়, এই সংশোধনী বিলে বদল এসেছে লেবার ওয়েলফেয়ার বোর্ডের সদস্যদের বেতন সীমাতেও। এতদিন পর্যন্ত মাসিক ১৬০০ টাকা বেতনভোগীরাই বোর্ডের সদস্য হতে পারতেন। এবার সেই বেতনসীমা বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার টাকা।

২০২৩ সালের কেন্দ্রীয় বাজেটে প্রস্তাব হয়, শ্রম আইনে ছোটখাটো অপরাধে কারাবাসের সাজা তুলে দিয়ে আর্থিক জরিমানা বৃদ্ধি করা হোক। সে প্রস্তাব মেনেই এবার রাজ্যের শ্রমিক কল্যাণ তহবিল আইনে বদল আনা হল। এই সংশোধনী বিলের উপর আরও কিছু সংশোধনী চান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অথচ এদিন বিল পাশের সময় তিনিই গরহাজির বিধানসভার অধিবেশনে। যার জেরে বিজেপি বিধায়ককে তীব্র ভর্ৎসনা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...