Saturday, April 4, 2026

জীবনে লাগল নতুন সুর! প্রেমিকাকে আংটি পরিয়ে বাগদান সারলেন আরমান

Date:

Share post:

বলিউডে ফের বিয়ের সানাই। আরমানের জীবনে লাগল নতুন সুর। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফকে আংটি পরিয়ে বাগদান সারলেন বিখ্যাত গায়ক তথা গীতিকার আরমান মালিক (Armaan Malik)।

প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘ দিনের। তবে এ বার আর চুপিচুপি নয়, প্রকাশ্যেই প্রেমিকার আঙুলে আংটি পরিয়ে দিলেন আরমান। সোমবার সোশ্যাল মিডিয়ায় রূপকথায় মোড়া সেসব ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন বলিউড গায়ক। হাঁটুমুড়ে বসে বলিউডি কায়দায় প্রেমিকার আঙুলে আংটি পরিয়ে দিয়েছেন গায়ক। এইসব ছবি শেয়ার করে গায়ক লেখেন, নতুন জীবন শুরু করতে চলেছেন তাঁরা। তাঁদের মিষ্টি মুহূর্তের এই সব ছবির কমেন্টবক্সে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকলে। টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান, রিয়া চক্রবর্তী সহ অনেকেই গায়ককে নতুন জীবন শুরুর জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by ARMAAN MALIK 🧿 (@armaanmalik)

আরও পড়ুন- ৩১ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত অলিম্পিয়ান আলেকজান্দ্রা পল

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...