Wednesday, June 24, 2026

কম দামী বাসমতী চালের রফতানির উপর নিষেধাজ্ঞা কেন্দ্রের

Date:

Share post:

বাসমতীর সুঘ্রাণ পেতে এবার বেশি খরচ করতে হবে বিদেশীদের। কারণ, কম দামী বাসমতী চালের রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার (Central Government)। বিদেশের বাজারে ১২০০ ডলারে কম দামে বিক্রি হওয়া বাসমতী চালের (Basmati Rice) রফতানির ক্ষেত্রে জারি করা হয়েছে। তবে, তার থেকে বেশি দামের বাসমতী চালের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা থাকছে না।

বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারী দেশ ভারত (India)। এখান থেকে যে যে পণ্য রফতানি করা হয়, তার মধ্যে সবথেকে বেশি চাহিদা বাসমতী চালের। ২০২২-২৩ অর্থবর্ষে ভারত থেকে ৪৭৯ কোটি ডলার মূল্যের বাসমতী চাল বিদেশে পাঠানো হয়। মধ্যপ্রাচ্য এবং আমেরিকায় বাসমতী রফতানি করা হয়। তবে, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের নির্দেশিকায় অনুযায়ী, সুগন্ধি বাসমতী চালের রফতানির ক্ষেত্রে যে নিয়ম রয়েছে, সেই নিয়মের আওতায় বাসমতী ছাড়াও অন্য চাল দেশের বাইরে পাঠানো হচ্ছিল বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বাসমতী চালের রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০ জুলাই নন-বাসমতী সাদা চাল রফতানি বন্ধ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এবার সস্তার বাসমতী চালের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নিল মোদি সরকার।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...