Sunday, June 7, 2026

ছাত্রদের উন্মাদনাকে কাজে লাগিয়ে নতুন ভারত গড়ার ডাক ফিরহাদ-চন্দ্রিমার

Date:

Share post:

প্রতি বছরই ২৮ অগাস্ট দিনটিকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে শাসকদল। এবছরও তার ব্যতিক্রম হল না। সোমবার সকালেই X প্ল্যাটফর্মে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে ছাত্র সমাজের ভূমিকা ও সামগ্রিকভাবে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ায় উৎসাহ দিয়েছেন তাঁরা।

এদিন  পুর ও নগরোন্নয়ন মন্ত্রী  ফিরহাদ হাকিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে ছাত্র সমাজকে লড়াই করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যেতে হবে। শুধু যাদবপুর নয়, গোটা ভারতবর্ষে র‌্যাগিং হচ্ছে। উত্তরপ্রদেশে মুসলিম ছেলেকে নিপীড়ন করছে। এই র‌্যাগিং-এর দায় মোদিকে নিতে হবে। দলিতদের উপর যে র‌্যাগিং করছে তার দায় বিজেপিকে নিতে হবে।

মন্ত্রী  চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম মমতা বন্দ্যোপাধ্যায় দীক্ষা নিয়েছেন। এখন ছাত্র সমাজকে দীক্ষা দিচ্ছে। ছাত্র রাজনীতি করে উঠে আসলে তারা কতদূর যেতে পারে, তার প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সমাজের উন্নতি হয়, সকলস্তরের মানুষকে নিয়ে চলতে হবে। বিজেপি মহিলাদের, দলিতদের ঘৃণা করে। দেশের বিভাজন করে। এর জবাব দিতে হবে। ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। আমাদের অভিজ্ঞতা ও ছাত্রদের উদ্দাম, উন্মাদনাকে কাজে লাগিয়ে নতুন ভারত গড়তে হবে। মনে রাখতে হবে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

 

 

Related articles

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...

শহরে সক্রিয় প্রাক-বর্ষার বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস 

গরমের ইনিংস শেষ করে এবার বর্ষাবরণের প্রস্তুতি শুরু। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, টানা দুদিনের বৃষ্টিতে...