Saturday, June 13, 2026

পঞ্চায়েত নিয়ে একগুচ্ছ মামলার সিসিটিভি ফুটেজ শনিবার দেখবেন বিচারপতি সিনহা

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের পর প্রায় দেড় মাস কেটে গিয়েছে।এখনও একাধিক মামলার নিষ্পত্তি হয়নি। প্রায় প্রতিদিনই চলছে শুনানি। কোথাও ছড়িয়ে থাকা ব্যালট নিয়ে অভিযোগ, কোথাও গণনা কেন্দ্রে গন্ডগোল! এবার সেরকম একগুচ্ছ মামলার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চাইলেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী শনিবার ওই ফুটেজগুলি দেখবেন বিচারপতি। সোমবার শুনানি চলাকালীন এ কথা জানিয়েছেন তিনি।

এদিনও একাধিক পঞ্চায়েত সংক্রান্ত মামলার শুনানি চলছিল তাঁর বেঞ্চে।যে সব জায়গায় বুথ ও গণনা কেন্দ্রে গন্ডগোল, ব্যালট ছিনতাই, ব্যালট বাক্স লুঠ বা মারামারি-র মতো অভিযোগ উঠেছিল, সেগুলির নিষ্পত্তি করতেই সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চায় আদালত। রেজিস্ট্রার জেনারেলের অফিসে সেই ফুটেজ সংরক্ষিত আছে। বিচারপতি অমৃতা সিনহা সেগুলি এজলাসে হাজির করার নির্দেশ দিয়েছেন। শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও ওই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর, শনিবার দিন নির্দিষ্ট করা হয়েছে।

সব পক্ষের আইনজীবীদের উপস্থিতিতেই ওই ফুটেজ দেখতে চান তিনি। এদিন তিনি মন্তব্য করেন, বেশ কিছু মামলা আছে যার রায় দিতে হলে ওই সব ফুটেজ দেখা জরুরি। তাই শনিবার বেলা ১১ টা থেকে টানা এই মামলাগুলির জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। পঞ্চায়েত নিয়ে একের পর এক মামলায় বিরক্ত হয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি।এদিন একটি মামলার শুনানিতে তিনি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ মামলা ছাড়া আর কিছু শোনা হবে না।

 

 

 

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...