Friday, April 3, 2026

সন্দেহের জের! লিভ ইন পার্টনারকে প্রেসার কুকার দিয়ে পি.টিয়ে খু.ন যুবকের

Date:

Share post:

অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে প্রেমিকা (Girlfriend)। আর সেই সন্দেহের জেরেই প্রেমিকাকে খুন করল প্রেমিক। তবে এই খুন আর পাঁচটা সাধারণ খুনের থেকে একটু হলেও আলাদা। রাগ ও সন্দেহের বশে প্রেমিকার মাথায় প্রেশার কুকার (Pressure Cooker) দিয়ে আঘাত করে প্রেমিক। আর তার জেরেই ঘটে যায় চরম পরিণতি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বেঙ্গালুরুর (Bengaluru) বেগুরের ঘটনা। তবে ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবতীর নাম দেবা (২৪)। অভিযুক্ত যুবকের নাম বৈষ্ণব। অভিযুক্ত যুবক ও যুবতী দুইজনেই কেরলের কোল্লামের বাসিন্দা। একইসঙ্গে তাঁরা কলেজে পড়াশোনার পর আলাপ ও প্রেম। পরে কর্মসূত্রে তাঁরা বিগত দু’বছর ধরে বেঙ্গালুরুর বেগুরে একটি ফ্ল্যাটে লিভ-ইনে থাকতেন। বেঙ্গালুরুর একটি সংস্থায় সেলস ও মার্কেটিং বিভাগে তাঁরা চাকরি করতেন বলে পুলিশ সূত্রে খবর।

এদিকে প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায়ই ওই যুগলের মধ্যে ঝগড়া অশান্তি লেগে থাকত। রবিবারও তাঁদের মধ্যে জোর বচসা শুরু হয়। অভিযুক্ত যুবকের সন্দেহ ছিল, প্রেমিকা অন্য কারও সঙ্গে সম্পর্কে রয়েছে। আর তারপরই তুঙ্গে ওঠে ঝামেলা। আর সেখান থেকেই রাগের বশে বৈষ্ণব রান্নাঘর থেকে প্রেসার কুকার এনে যুবতীর মাথায় আঘাত করে। প্রেসার কুকারের আঘাতে সঙ্গে সঙ্গেই যুবতীর মৃত্যু হয়। এরপর ঘটনাস্থল ছেড়ে অভিযুক্ত পালিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...