Saturday, April 4, 2026

সবুজ বাজি তৈরি করুন, জীবন তো বাঁচবে: দত্তপুকুর কাণ্ডে বার্তা মমতার

Date:

Share post:

দত্তপুকুরে বেআইনিও বাজি কারখানায় রবিবার মৃত্যু হয়েছে ৯ জনের। সেই ঘটনার পর সোমবার তৃণমূল ছাত্রপরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসের মঞ্চে উপস্থিত হয়ে সবুজ বাজি কারখানার(Fire Cracker Factory) পক্ষে সওয়াল করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জানালেন, “সবুজ বাজি তৈরি করুন। তাতে টাকা কিছুটা কম হবে ঠিকই, কিন্তু জীবন তো বাঁচবে।” পাশাপাশি দত্তপুকুর কাণ্ডে পুলিশের একাংশের দিকে অভিযোগের আঙুল তুললেন মুখ্যমন্ত্রী।

এদিনের সভা থেকে রাজ্যের বাজি শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এগুলো বহু পুরনো সমস্যা। আগে বালি, পাথর নিয়েও কোনও আইন ছিল না। আমরা তৈরি করেছি। আমি চাই সবুজ বাজি তৈরি হোক। কারণ এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের জীবিকা জড়িয়ে আছে, আমি চাই তাঁরাও বাঁচুন৷ সবুজ বাজিতে হয়তো আয় একটু কম হবে, কিন্তু জীবন বাঁচবে।” এছাড়াও এই দুর্ঘটনা পুলিশের একাংশের দুর্নীতির কারণে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “কেউ কেউ বেআইনি কাজ করছে। পুলিশ চোখ বন্ধ করে দেখছে। লোকাল থানায় যাঁরা দায়িত্বে আছেন তাঁরা কী করছেন আমি বললাম না। আমি অ্যান্টি কোরাপশন সেল চালু করেছি। তারা সব নজর রাখছে। অনেকের একটু লোভ বেশি। বাজি কারখানা নিয়ে আমরা দুটো বৈঠক করেছি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...