Tuesday, June 23, 2026

আগামিকাল ডুরান্ডের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ নর্থইস্ট

Date:

Share post:

আগামিকাল ডুরান্ড কাপের সেমিফাইনালে নামতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি। গোকুলাম কেরালা এফসি-র বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে সেমিফাইনালের টিকিট পাকা করেএ লাল-হলুদ। সেমিফাইনালে নর্থইস্টের বিরুদ্ধেও সেই ধারাই বজায় রাখতে চান লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। তবে সেমিফাইনালে নামার আগে প্রতিপক্ষকে সমীহ ইস্টবেঙ্গল কোচের। বললেন, এটি আমাদের কাছে কঠিন ম‍্যাচ।

নর্থইস্ট ম‍্যাচ নিয়ে লাল-হলুদ কোচ বলেন,” গোকুলামের বিরুদ্ধে কঠিন কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালে উঠেছি। নর্থইস্ট এখনও অবধি এই টুর্নামেন্টে অপরাজিত। ওদের তারুণ্য ও অভিজ্ঞতার ভালো মিশেল রয়েছে, যা ওদের একটি ভালো দল হিসাবে তৈরি করেছে। এই ম‍্যাচটি আমাদের কাছে কঠিন ম‍্যাচ। ”

নর্থ-ইস্টের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি নিচ্ছে ইস্টবেঙ্গল? প্রথম একাদশ নিয়ে খোলাসা না করলেও, মনে করা হচ্ছে মঙ্গলবার প্রথম একাদশে জায়গা পেতে পারেন মন্দার রাও দেশাই। বাঁদিকের উইং-এ খেলতে পারেন নিশু কুমার। সিভেরিওর পেছন থেকে খেলতে পারেন নাওরেম মহেশ সিং। বোরহা হেরেরার জায়গায় প্রথম একাদশে আসতে পারেন পার্দো। সমস্ত ফুটবলারকেই তৈরি রাখার সিদ্ধান্ত নিয়েছেন কুয়াদ্রাত। রবিবার রাতে যখন লাল-হলুদের অনুশীলন শেষ হয়, তখন যুবভারতীতে মুম্বই সিটি এফসিকে হারিয়ে সেমিফাইনালে উঠে গিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। ইস্টবেঙ্গল আর মোহনবাগান দুই দলই এখন মাত্র দুই ধাপ দূরে। ফাইনালে আবারও ডার্বি হতে পারে। তবে লাল-হলুদের সামনে এবার নর্থ ইস্টের বাধা টপকানোর চ্যালেঞ্জ।

তবে এখনই ফাইনালের বড় ম্যাচ নিয়ে ভাবতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। কুয়াদ্রাত বলেন, “রবিবার অনুশীলন শেষ হওয়ার পর দেখতে পেলাম ৩-১ গোলে জিতে গিয়েছে ওরা। তবে ফাইনালে ডার্বি হবে কিনা সেটা নিয়ে এখনই ভাবতে চাই না। আমাদের মাথায় এখন শুধুই নর্থইস্ট।”

আরও পড়ুন:মুম্বইয়ের বিরুদ্ধে ম‍্যাচ খেলতে আসছে নেইমারের আল হিলাল, প্রস্তুতি শুরু ছাংতে, মেহতাব সিংদের

 

 

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...