Friday, April 3, 2026

জেল পালাতে ৪০ ফুট পাঁচিল থেকে লাফ! ভ.য়ঙ্কর পরিণতি অভি.যুক্তর

Date:

Share post:

জেল (Jail) থেকে কয়েদি পালানোর ঘটনা নতুন কিছু নয়। কিন্তু তাই বলে জেল পালানর জন্য ৪০ ফুট পাঁচিল থেকে সোজা নিচে লাফ! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনই ঘটনা ঘটেছে কর্ণাটকে (Karnataka)। দিন কয়েক আগেই ধর্ষণে অভিযুক্ত এক যুবককে জেলে নিয়ে আসে পুলিশ। তারপর আচমকাই জেল থেকে পালাতে এমন কাণ্ড অভিযুক্তের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে অত উঁচু থেকে লাফিয়েও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। আর সমস্ত কর্মকাণ্ডের ভিডিও জেলের একটি সিসিটিভিতে (CCTV) ধরা পড়েছে। ইতিমধ্য সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তর জেল পালানোর ভিডিও ভাইরাল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহেই কর্ণাটকে এমন ঘটনা ঘটেছে। ধর্ষণে অভিযুক্ত ওই ২৩ বছরের যুবককে জেলে নিয়ে আসা হলে এমন কাণ্ড ঘটিয়ে বসে সে। জেলে লাগানো সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, ৪০ ফুট সমান উঁচু পাঁচিল থেকে লাফ দিয়ে রাস্তায় নামে যুবক।

তবে নিচে পড়ার পর শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে ফুটপাথে শুয়ে পড়ে অভিযুক্ত। অত উঁচু থেকে পড়ে পায়ে চোট লাগে তার। এদিকে কয়েদি পালাতেই জেলে হইচই পড়ে যায়। তবে পালিয়েও লাভের লাভ কিছুই হয়নি। একদিন পরই বসন্তকে গ্রেফতার করে শ্রীঘরে নিয়ে যায় পুলিশ। বর্তমানে তার ঠিকানা জেলই।

 

 

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...