Saturday, April 4, 2026

যাদবপুর ইস্যুতে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তা আটকে বিজেপির ‘দাদাগিরি’!

Date:

Share post:

বিজেপির (BJP) তফসিলি মোর্চার মিছিল ঘিরে ধুন্ধুমার। অবরুদ্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ (Central Avenue)। অফিস ফেরত যাত্রীরা বিপাকে। মঙ্গলবার সন্ধেয় বিজেপি রাজ্য দফতর মুরলীধর সেন লেন থেকে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছিল ধর্মতলা পর্যন্ত। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়া সত্ত্বেও জোর করে মিছিল করার চেষ্টা বিজেপির SC মোর্চার। চলতি মাসের ২৪ তারিখ পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করে মোর্চা নেতৃত্ব। কিন্তু সন্ধের ব্যস্ত সময়ে সেন্ট্রাল অ্যাভিনিউ (Central Avenue)হয়ে যদি ধর্মতলা পর্যন্ত মিছিল হয় তাহলে ট্র্যাফিক ব্যবস্থা বিপর্যস্ত হবে। সে কারণেই মিছিলের অনুমতি দেওয়া হবে না জানিয়ে মোর্চা নেতৃত্বকে লালবাজারের (Kolkata Police) পক্ষ থেকে আগেই চিঠি দিয়ে জানানো হয়। তারপরেও মঙ্গলের সন্ধ্যায় শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত রাস্তার একাংশ সম্পূর্ণ বন্ধ করে মিছিলের নামে দাদাগিরি করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর প্রতিবাদে এবং ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর দাবি জানিয়ে এর আগে বিজেপির যুব মোর্চা, মহিলা মোর্চা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদে সরব হয় রাজ্যের প্রধান বিরোধী দল সহ একাধিক রাজনৈতিক দল ও নাগরিক সমাজ। বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ জানান, পুলিশ অনুমতি না দিক, নির্ধারিত কর্মসূচি হবেই। প্রয়োজনে মানুষের অসুবিধাকেও গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। রাস্তায় বসে মশাল জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। পুলিশ তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও নিজেদের দাবি থেকে অনড় বিরোধীরা। অফিস থেকে বাড়ি ফেরার পথে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো গুরুত্বপূর্ণ ব্যস্ত রাস্তা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাওয়ায় যথেষ্ট বিরক্ত সাধারণ মানুষ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...