Saturday, April 4, 2026

মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করছে ৩৫এ ধারা: মন্তব্য প্রধান বিচারপতির

Date:

Share post:

৩৭০ ধারা অবলুপ্তির বিরুদ্ধে মামলা চলছে দেশের শীর্ষ আদালতে(Supreme Court)। তারইমাঝে এবার ৩৫এ ধারা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়(DY Chandrachur)। মঙ্গলবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি চলাকালিন বিচারপতি বলেন, ৩৫এ ধারা দেশের মানুষকে তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করেছে। কারণ দেশের যে কোনও জায়গায় জমি কেনা, বসবাস করা ও জীবিকা উপার্জনের অধিকার সংবিধানের ১৯ নম্বর ধারা সকল নাগরিককে দিয়েছে। কিন্তু এই আইন জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) বাইরে সাধারণ মানুষকে সেই অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল।

এর পাশাপাশি জম্মু কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল করার ক্ষেত্রে কেন্দ্রের পক্ষে যুক্তি দিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ৩৭০, ৩৫এ মতো ধারাগুলি প্রত্যাহার জম্মু ও কাশ্মীরের জনগণকে দেশের বাকি জায়গার জনসাধারণের সঙ্গে সমান করে দিয়েছে। এর আগে জম্মু কাশ্মীরে কোনও কল্যাণমূলক আইন প্রয়োগ হয়নি। উদাহরন স্বরূপ তিনি সাংবিধানিক সংশোধনীর উল্লেখ করেন। যেখানে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। ভারতীয় সংবিধানে করা কোনও সংশোধনী নিয়ম জম্মু ও কাশ্মীরে প্রযোজ্য হবে না। যতক্ষন না ৩৭০ ধারা সংশোধিত হচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...