Wednesday, June 3, 2026

এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে বিতর্ক, মুখ খুললেন রোহিত

Date:

Share post:

সামনেই এশিয়া কাপ। তারপর অক্টোবর মাসে ভারতের মাটিতে বসতে চলছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ইতিমধ্যে এশিয়া কাপের জন‍্য দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। আর সূত্রের খবর এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম‍্যাচের পরের দিনই ঘোষণা হতে পারে আসন্ন বিশ্বকাপের জন‍্য ভারতীয় দল। কারণ আইসিসির নিয়ম অনুযায়ী ৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করতে হবে। পরে যদিও সেই দলে পরিবর্তন করা যাবে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তন করা যাবে। তবে এরই মধ‍্যে এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে উঠছে প্রশ্ন। কয়েকজন ক্রিকেটার বাদ পড়ায় উঠছে বিতর্ক। আর এবার সেই নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

এই নিয়ে রোহিত বলেন,”সেরা কম্বিনেশন বাছতে গেলে, কয়েকজনকে বাদ দিতে হবে বিভিন্ন কারণের জন্য। রাহুল দ্রাবিড় আর আমি চেষ্টা করি ক্রিকেটারদের যতটা সম্ভব ভালোভাবে বোঝানোর যে কেন তারা দলে নেই। আমরা প্রতিটা দল নির্বাচন ও প্রথম একাদশ বাছার পর খেলোয়াড়দের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আমরা ওদের সঙ্গে মুখোমুখি, একে-একে কথা বলার চেষ্টা করি যে কেন তারা সুযোগ পাননি।

এরপর রোহিত আরও বলেন, আমি, কোচ ও নির্বাচকরা, প্রতিপক্ষ, পিচ, ওদের শক্তি আর আমাদের দূর্বলতাকে পর্যালোচনা করি। তারপর আমরা সকলে মিলে এক সম্মিলিত জায়গায় পৌঁছই। এমনটা নয় যে আমরা সব সময় সঠিক হব। এমনটা নয়, আমি এই ব্যক্তিকে পছন্দ করি না, তাই আমি ওকে বাদ দিলাম। অধিনায়কত্ব কখনই ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উপর নির্ভর করে না। যদি কেউ বাদ পড়েন, তাহলে তার পিছনে কারণ রয়েছে। যদি আপনি অভাগা হন, আমরা কিছু করতে পারব না।”

২০১১ সালের বিশ্বকাপে যেভাবে তিনি বাদ পড়েছিলেন, সেই পরিস্থিতিতেই বাকিদের ফেলেন রোহিত। এই নিয়ে তিনি বলেন, “কখনও কখনও, আমি নিজেকে ওদের মধ্যে দেখি। যখন আমি ২০১১ সালে নির্বাচিত হইনি, সেটি আমার জন্য খুবই হৃদয়বিদারক মুহুর্ত ছিল এবং আমার মনে হয়েছিল বিশ্বকাপের দল থেকে বাদ পড়লে কেমন লাগে? ”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...