Friday, April 3, 2026

ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গল, টাইব্রেকারে নর্থইস্টকে হারাল কুয়াদ্রাতের দল

Date:

Share post:

ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল এফসি। এদিন সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেড টাইব্রেকারে ৩-৫ গোলে হারাল কার্লোস কুয়াদ্রাতের দল। সেমিফাইনালে দুই গোলে পিছিয়ে পরেও দুরন্ত কামব‍্যাক করে লাল-হলুদ ব্রিগেড।

পিছিয়ে পড়ে এগিয়ে আসা ইস্টবেঙ্গলের কাছে নতুন নয়। তবে গত কয়েক বছরে যে লড়াইটাই যেন হাওয়া হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের থেকে। সেই লড়াই ফেরালেন কার্লেস কুয়াদ্রাত।ইস্টবেঙ্গলের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন সেই নন্দকুমার। ডার্বি গোলের পর, দল যখন সেমিফাইনালে ১-২ গোলে পিছিয়ে। হাতে মাত্র ১ মিনিট সময়। সেই জায়গা থেকে ঠাণ্ডা মাথায় বলটা গোলে প্লেস করে নায়ক সেই নন্দা। এরপর নির্ধারিত সময় ফলাফল না আসায় ম‍্যাচ গড়ায় টাইব্রেকারে।

প্রথম ১৫ মিনিটেই ইস্টবেঙ্গলের গোল লক্ষ্য করে বেশ কয়েকটি আক্রমণ তুলে আনে নর্থইস্ট। খেলার শুরুতেই লাল-হলুদ রক্ষণকে বোকা বানিয়ে বক্সে ঢুকলেও গোল লক্ষ্য করে শট মারতে পারেননি ফাল্গুনী সিং। শুরু থেকেই ভালো খেলতে পারেনি ইস্টবেঙ্গল। উল্টে গোল খেয়ে যাওয়ায় সমস্যা আরও বাড়ে। এদিনও কুয়াদ্রাত শুরুতে নামাননি ক্লেইটন সিলভাকে। ২২ মিনিটে ১-০ পিছিয়ে পরে লাল-হলুদ। নর্থইস্টকে গোল করে এগিয়ে দেন জাবাকো। প্রথমার্ধে ১-০ পিছিয়ে থাকে ইস্টবেঙ্গল।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে পার্দোকে তুলে বোরহা হেরেরাকে নামাতেই ঘুরে দাঁড়ায় ইস্টবেঙ্গল। একের পর এক আক্রমণ তুলে আনে লাল-হলুদ। তবে সেই চেষ্টায় জল ঢেলে দেয় ফাল্গুনির গোল। ৫৬ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় নর্থইস্ট।ফাল্গুনির বাঁ পায়ের শট দ্বিতীয় পোস্টে লেগে জালে ঢুকে যায়। দুই গোল খেয়ে যাওয়ার পর ক্লেইটনকে নামান কুয়াদ্রাত। এরপর আক্রমণে ঝাঁঝ বাড়ায় লাল-হলুদ। ম‍্যাচের ৭৭ মিনিটে ১-২ হয় ইস্টবেঙ্গলের পক্ষে। নর্থইস্টের ফুটবলার দিনেশের আত্মঘাতী গোলে ম‍্যাচে ফেরে লাল-হলুদ। ডানদিক থেকে পেনাল্টি বক্সের মধ্যে পাস পেয়ে যান নাওরেম মহেশ সিং। তাঁর শট শেষ মুহূর্তে দিনেশের পায়ে লেগে গোলে ঢুকে যায়। কিছুই করার ছিল না মিরশাদ মিশুর। গোল পেয়েই সমতা ফেরাতে ঝাঁপায় ইস্টবেঙ্গল। শেষ মুহূর্তে গোল করেন নন্দা। নির্ধারিত সময় পযর্ন্ত ম‍্যাচের ফলাফল না আসায় ম‍্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে ৩-৫ জয় পায় ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:আসন্ন কিংস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা স্টিম‍্যাচের

 

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...