Wednesday, June 24, 2026

বিশ্বকাপে ঘরের মাঠে বাড়তি সুবিধা পাবে না ভারত, বললেন দ্রাবিড়

Date:

Share post:

অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু এই মেগা টুর্নামেন্ট। দীর্ঘদিন ধরে আইসিসির কোন ট্রফি নেই টিম ইন্ডিয়ার ঝুলিতে। ২০১১ সালে শেষবার দেশের মাটিতেই বিশ্বকাপ জিতেছিল তারা। এবার এককভাবে আয়োজনে ভারত। তাহলে এবারও কি বিশ্বকাপ জেতার সব থেকে বড় দাবিদার রোহিত শর্মারা? যদিও এক্ষেত্রে নিজেদের এগিয়ে রাখতে নারাজ দলের কোচ রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার হেডকোচের মতে ঘরের মাঠের সুবিধা পাবেন না তাঁরা।

এদিন সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন,” আগে উপমহাদেশের উইকেটে আমরা যে সুবিধা পেতাম সেটা আর এখন পাই না। কারণ, গত ১০ বছরে বিদেশি ক্রিকেটারেরা ভারতের মাটিতে অনেক বেশি ক্রিকেট খেলছে। বিশেষ করে আইপিএলের মতো প্রতিযোগিতায় দু’মাস ভারতে থাকছে তারা। ফলে এখানকার উইকেটের সঙ্গে অনেক বেশি মানিয়ে নিতে পারছে। তাই বিশ্বকাপে ঘরের মাঠের সুবিধা আমরা পাব না।”

যদিও এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিতে খুশি দ্রাবিড়। এই নিয়ে তিনি বলেন,” আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। দলের ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস আছে। বিশ্বকাপে ভাল খেলতে মুখিয়ে তারা। আশা করছি, নিজেদের সেরা খেলাটা খেলতে পারব। বিশ্বকাপে ভাল ফল করতে পারব।”

আরও পড়ুন:টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের দায়িত্বে কারা? এশিয়া কাপের আগে জানালেন দ্রাবিড় 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...