Sunday, April 5, 2026

লিপ্‌স অ্যান্ড বাউন্ডস ফাইল বিতর্কে ইডির উপর চাপ বাড়াচ্ছে লালবাজার

Date:

Share post:

লিপ্‌স অ্যান্ড বাউন্ডস কোম্পানিতে ইডির তল্লাশি এবং সংস্থার কম্পিউটারে সন্দেহজনক ১৬টি ফাইল নিয়ে তুঙ্গে চর্চা। ইতিমধ্যেই সংস্থার তরফে এফআইআর করা করা হয়েছে ইডির বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে লালবাজার। সংস্থার অভিযোগের ভিত্তিতে ইডির কাছে ১৬টি ফাইলের কারণ জানতে চাওয়া হয়েছে। ইডির তরফে মেইল করা হয়েছে লালবাজারকে। কিন্তু তদন্তকারীরা ইডির ব্যাখ্যায়সন্তুষ্ট নয়। জানা গিয়েছে, ইডির অন্তত একজন আধিকারিককে সশরীরে এসে লালবাজারে বিষয়টির ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃলিপস অ্যান্ড বাউন্ডসের অভিযোগ পেয়েই তদন্তে পুলিশ, বাজেয়াপ্ত ২টি কম্পিউটার

সংস্থার কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড-ব্যাখ্যা নিয়েই নতুন করে সংঘাত তৈরি হল কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সি ইডির। কী করে সংস্থার কম্পিউটারে ১৬টি ফাইল এল, তা জানতে ইডির কাছে জবাব তলব করেছিল লালবাজার। মেল করে সেই জবাব দিয়েছিল ইডি। তদন্তকারী সংস্থার বক্তব্য ছিল, তাদের এক আধিকারিক তল্লাশি চালাতে গিয়ে সংস্থার কম্পিউটার থেকে নিজের কন্যার কলেজের হস্টেলের খোঁজখবর নিচ্ছিলেন। তা করতে গিয়ে কোনও ভাবে ওই ফাইলগুলি ডাউনলোড হয়ে গিয়ে থাকবে। তবে সংস্থার কর্মীদের উপস্থিতিতেই যা করার করা হয়েছিল। এ ক্ষেত্রে তাদের অন্য কোনও উদ্দেশ্য ছিল না বলেই দাবি করে ইডি।

কিন্তু লালবাজার সূত্রে খবর, ইডির ব্যাখ্যায় সন্তুষ্ট নন পুলিশের কর্তারা। তাঁরা পাল্টা ইডিকে একটি মেইল করেছেন। বলা হয়েছে, কোনও এক জন ইডি অফিসার সশরীরে লালবাজারে হাজির হয়ে বিষয়টির ব্যাখ্যা দিন। ইডি সেই মেইলের জবাবে বলেছে, তারা যা ব্যাখ্যা দেওয়ার, তা আগের মেইলেই দিয়েছে। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। সুতরাং, লালবাজার-ইডির সংঘাত চলছেই।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...