Saturday, April 4, 2026

সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, পুলিশের গুলিতে আহত ২ ডাকাত

Date:

Share post:

রাজ্যের দুই জেলা নদিয়া(Nadia) এবং পুরুলিয়ায়(Purulia) একই সংস্থার দুই সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি(Robbary)। পুলিশের সঙ্গে চলল গুলির লড়াই। পুলিশের গুলিতে আহত ২ ডাকাত। ডাকাতদের ধাওয়া করে নদিয়াতে গ্রেফতার করা হয়েছে ৪ ডাকাতকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ(Police)।

জানা গিয়েছে, আটজনের দুষ্কৃতী দল মঙ্গলবার আগ্নেয়াস্ত্র নিয়ে রানাঘাটে একটি সোনার গহনার দোকানে ঢোকে। খদ্দের সেজে দোকানের ভিতরে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গহনা লুঠ করতে থাকে তারা। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের ধাওয়া করে। এরপর দু’পক্ষের মধ্যে চলে গুলির লড়াই। সুত্রের খবর, পুলিশের গুলিতে জখম হয়েছে ২ ডাকাত। তাদের তাদের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে রাণাঘাটের পুলিশ সুপার।

অন্যদিকে, পুরুলিয়ার নামপাড়া এলাকায় ওই সংস্থার একটি সোনার গহনার দোকানেও ডাকাতি হয়। নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে প্রায় আধ ঘণ্টা ধরে সোনার গহনা লুঠ করে ডাকাতদল। প্রায় আটজনের ডাকাত দল ঢোকে সোনার গহনার দোকানে। আট কোটি টাকার সোনা ও হিরে নিয়ে চম্পট দেয় তারা। সঙ্গে নিয়ে যায় সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও। তারপর বাইকে চম্পট দেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা পুলিশের পদস্থ কর্তারাও সেখানে উপস্থিত হয়েছেন।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...