Friday, June 12, 2026

চেম্বারে ঢুকে গাজিয়াবাদ কোর্টের আইনজীবীকে খু.ন উত্তরপ্রদেশে

Date:

Share post:

যোগীরাজে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) জঙ্গলরাজ ভয়াবহ আকার ধারণ করেছে। এবার চেম্বারে ঢুকে এবার গাজিয়াবাদ(Gaziabad) আদালতের আইনজীবীকে(Lawyer) গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনায় মৃত্যু হয়েছে ওই আইনজীবী মনু চৌধুরীর(Manu Chawdhary), তাঁর বয়স ৩৫ বছর। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা ওই আইনজীবীকে হত্যা করেছে তা স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সিহানী গেট থানা এলাকার সদর তহশিলের ৯৫ নম্বর চেম্বারে এই হত্যাকাণ্ড ঘটে বুধবার দুপুর ২ ট নাগাদ। সেই সময় আইনজীবী মনু চৌধুরী দুপুরের খাবার খাচ্ছিলেন। মনে করা হচ্ছে, হত্যাকারী পায়ে হেঁটে ওই চেম্বারে আসে এবং আইনজীবীকে হত্যা করে বেরিয়ে যায়। চাঞ্চল্যকর বিষয় হল, উত্তরপ্রদেশের আইনজীবীদের আন্দোলনকে গুরুত্ব দিয়ে রাজ্যের সমস্ত কাছারি ও তহশিলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। তারমাঝেই কীভাবে এই হত্যাকাণ্ড ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন নিজের চেম্বারে দুপুরের খাবার খাচ্ছিলেন মনু। তাঁর চেম্বারে তখন ৪ ব্যক্তি উপস্থিত ছিল। হঠাৎ ২ অপরিচিত যুবক সেখানে উপস্থিত হয়, এবং পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালিয়ে হত্যা করা হয় মনুকে। চেম্বারে সেই সময়ে উপস্থিত ৪ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় বিপুল সঙ্খ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। অ্যাডিশনাল পুলিশ কমিশনার দীনেশ কুমার, ডিসিপি নিপুন আগরওয়াল সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত সিসিটিভি ফুটেজ। তবে প্রকাশ্য দিবালোকে এই নৃশংস হত্যাকাণ্ডে ক্ষুব্ধ উত্তরপ্রদেশের আইনজীবীরা।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...