Friday, March 20, 2026

মিলল না স্বস্তি! জেল হে.ফাজতেই রাজার হালে রয়েছেন কাপ্তান

Date:

Share post:

মঙ্গলবার তোষাখানা মামলায় (Toshakhana Case) জামিন পেলেও জেলেই থাকতে হচ্ছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan)। জানা গিয়েছে, সাইফার মামলায় বিস্ফোরক বয়ান দেওয়ার পরই মঙ্গলবার ফের গ্রেফতার করা হয় ইমরানকে। আর বুধবার পাকিস্তানের এক বিশেষ আদালত সাফ জানিয়ে দিল, আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে (Jail Custody) থাকতে হবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে।

তবে জেলে থাকলেও, রাজার হালেই রয়েছেন ইমরান। ইতিমধ্যে কাপ্তানের জন্য প্রিজন সেলেই দামি কমোড বসানো হয়েছে। পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে এয়ার কুলারেরও। এছাড়া খাওয়াদাওয়ায় যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য ঘি দিয়ে চিকেন ও মাটন রান্না করা হচ্ছে বলে খবর। অন্যদিকে, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেকারণে লাগোয়া ব্যারাকও ফাঁকা রাখা হয়েছে। সেলে হোয়াইটওয়াশ করানো হয়েছে এবং আলাদা করে সিলিং ফ্যানও বসানো হয়েছে বলে খবর। শুধু তাই নয়, ইমরানের জন্য খাট-তোশক দেওয়া হয়েছে, আনা হয়েছে এয়ার কুলারও। রাখা হয়েছে একটি টেবিল-চেয়ার। নমাজ পড়ার জন্য ইমরানকে দেওয়া হয়েছে বিশেষ ম্যাটও। পবিত্র কোরান রাখা হয়েছে ইমরানের সেলে। সেই সঙ্গে ইসলামিক ইতিহাসের ২৫টি বই তাঁকে পড়ার জন্য দেওয়া হয়েছে। প্রতিদিন সকালে তাঁর সেলে পৌঁছে যাচ্ছে খবরের কাগজও।

সাইফার মামলায় প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার পিছনে কলকাঠি নেড়েছে আমেরিকা, এমনই অভিযোগ ছিল ইমরানের। আর সেই অভিযোগের প্রমাণ দিতে গিয়ে একটি নথি প্রকাশ্যে এনে জনসভায় তা প্রদর্শনও করেন কাপ্তান। সেই নিয়েই ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অবশেষে বুধবার তাঁকে আদালতে তোলা হলে নির্দেশ দেওয়া হয়, আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ইমরানকে থাকতে হবে জেল হেফাজতেই।

 

 

 

 

Related articles

বোলিং নিয়ে চিন্তা কমল নায়ারের, পাথিরানাকে নিয়ে রইল বিরাট আপডেট

আইপিএল শুরুর আগেই পাথিরানাকে(Matheesha Pathirana )স্বস্তি কেকেআর শিবিরে। শ্রীলঙ্কান পেসার দ্রুত ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস টেস্ট...

ঘুমন্ত স্ত্রী-সন্তানকে কুপিয়ে খুন, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা উলুবেড়িয়ার যুবকের 

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও এক ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রদীপ...

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কমলার সতর্কতা!

উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (South Bengal weather forecast) । দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সূর্যোদয় দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আইআইটি পড়ুয়া

মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় (Panvel area Mumbai) ভয়াবহ দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার...