Friday, March 20, 2026

চাঁদের মাটিতে একাধিক খনিজ সম্পদ! থাকতে পারে হাইড্রোজেনও, জোরকদমে খোঁজ চালাচ্ছে প্রজ্ঞান

Date:

Share post:

চাঁদের দক্ষিণ মেরুতে কাজ করছে প্রজ্ঞান। কী রয়েছে চাঁদে? এখন এটা দেখাই তার কাজ। ইতিমধ্যেই দক্ষিণ মেরুর কাছে সালফারের খোঁজ পেয়েছে প্রজ্ঞান। এক্স ( টুইটার) হ্যান্ডলে মঙ্গলবার সন্ধ্যায় এই খবর জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। তারা আরও জানিয়েছে, সালফারের পাশাপাশি অ্যালুমিনিয়াম, ক্যালশিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন, অক্সিজেনের অস্তিত্বও মিলেছে চাঁদের দক্ষিণ মেরুতে।এখন চলছে হাইড্রোজেন খোঁজার কাজ।

আরও পড়ুনঃ চাঁদে বিশালকার গর্তের সামনে প্রথম বাধার মুখে প্রজ্ঞান!তারপর কী হল? টুইটে জানাল ইসরো

ইসরোর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে অ্যালুমিনিয়াম, ক্যালশিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন, অক্সিজেনের যে অস্তিত্ব মিলবে, তা প্রত্যাশিতই ছিল। এ বার হাইড্রোজেনের খোঁজ চলছে। প্রজ্ঞানে রয়েছে লেজ়ার-ইনডিউসড ব্রেকডাউন স্পেক্ট্রোস্কোপ (এলআইবিএস)। নমুনা সংগ্রহ করে তা লেজ়ার প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে এই প্রযুক্তি। বেঙ্গালুরুর ইসরোতে ইলেক্ট্রো-অপটিকস সিস্টেমের গবেষণাগারে এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। এলআইবিএসের মাধ্যমেই চাঁদের বুকে সালফার-সহ বেশ কিছু খনিজের হদিস পেল প্রজ্ঞান।

চাঁদের মাটিতে ছ’দিন কাটিয়েছে প্রজ্ঞান। চাঁদের দক্ষিণ মেরুর কাছে যে অংশে ল্যান্ডার বিক্রম অবতরণ করেছে, আগে অন্য কোনও দেশ সেখানে মহাকাশযান পাঠাতে পারেনি। ফলে ওই এলাকাটি পৃথিবীর বিজ্ঞানীদের কাছে অজানা। প্রজ্ঞান যে তথ্য পাঠাচ্ছে, তা চাঁদ নিয়ে গবেষণার জন্য গুরুত্বপূর্ণ।

 

Related articles

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি ঘনিষ্ঠ জ্যোতিষী!

মহিলা ভক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাট (Ashok Kharat)। তিনি আবার বিজেপি (BJP) ঘনিষ্ঠ। বৃহস্পতিবার...

শিক্ষা- স্বাস্থ্য – কর্মসংস্থানে জোর, শুক্রের বিকেলে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা

‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে’ - আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে সামনে...

পুলিশের নয়া উদ্যোগে গাড়ির গতি বাড়ল ভিআইপি রোডে

ভিআইপি রোডের হলদিরাম ক্রসিং (Haldiram Crossing, VIP road) অন্যতম যানজটপ্রবণ মোড় হিসেবে খ্যাত। এমতাবস্থায় বিধাননগর ট্র্যাফিক পুলিশের নতুন...

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা! দফায় দফায় বৈঠকেও কাটল না অনিশ্চয়তা

আগামী মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal assembly election)। সব রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে। অথচ এখনও পর্যন্ত...