Monday, April 13, 2026

ইডির বিরুদ্ধে অভিযোগকারী লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মী চন্দনকে ডেকে পাঠাল লালবাজার

Date:

Share post:

লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি করার নামে সংস্থাটির কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করে ঘোরতর বিপাকে ইডি। ইডির বিরুদ্ধে অচেনা ‘ফাইল ডাউনলোড’ করার অভিযোগ এনেছিলেন লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে লালবাজারে লিখিত অভিযোগ দায়ের হয়। কলকাতা পুলিশ তদন্তে নেমে ইডির কোনও অধিকারিককে লালবাজারে গিয়ে সশরীরে হাজিরা দিয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়।

এবার লিপস অ্যান্ড বাউন্ডসের ইডির বিরুদ্ধে অভিযোগকারী সেই কর্মীকে আজ, বুধবার লালবাজারে ডেকে পাঠাল কলকাতা পুলিশ। সূত্রের খবর, চন্দনকে বুধবার দুপুরের মধ্যেই লালবাজারে এসে দেখা করতে বলা হয়েছে। তাঁকে ইডির তল্লাশি এবং তাঁর অভিযোগ সংক্রান্ত বেশ কয়েকটি বিষয়ে প্রশ্ন করতে চান লালবাজারের গোয়েন্দারা।

গত ২১ আগস্ট লিপ‌্স অ্যান্ড বাউন্ডস সংস্থার দফতরে প্রায় ১৮ ঘণ্টা তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তল্লাশি চলাকালীন সংস্থার কর্মী চন্দনের মোবাইল বাজেয়াপ্ত করে ইডি। পরে চন্দন দাবি করেন, ইডি আধিকারিকেরা চলে যাওয়ার পর তিনি খেয়াল করেন, সংস্থার কম্পিউটারে ১৬টি মাইক্রোসফ্‌ট এক্সেল ফাইল ডাউনলোড করা হয়েছে। তিনি এমনও দাবি করেন যে, ২১ আগস্ট তল্লাশির সময় ওই কম্পিউটারের নিয়ন্ত্রণ ছিল ইডির আধিকারিকদের হাতেই। গত শুক্রবার নিজের অভিযোগে চন্দন জানান, তাঁর অনুমান, ওই সময়েই কিছু ফাইল ডাউনলোড করে নেন ইডির আধিকারিকেরা। চন্দনের সেই অভিযোগের পর থেকেই লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের দফতরে ইডির অচেনা ফাইল ডাউনলোড করার নেপথ্য কারণ খুঁজতে শুরু করেছে লালবাজার।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...