Friday, June 12, 2026

‘বউদিমণির’ গল্প শেষ, তারার দেশে ‘ও চাঁদ’-এর স্রষ্টা কিংশুক চট্টোপাধ্যায়

Date:

Share post:

চাঁদের মাটিতে ভারতের রোভার গড়গড়িয়ে হেঁটে বেড়াচ্ছে আর ঠিক তখনই পৃথিবী থেকে বিদায় নিলেন ‘ও চাঁদ’গানের স্রষ্টা জনপ্রিয় গীতিকার কিংশুক চট্টোপাধ্যায় (Kingshuk Chatterjee)। কী অদ্ভুত কাকতালীয় ভাবেই অপ্রত্যাশিত খবর এল টলিউডে (Tollywood)। বুধবার সকালে প্রয়াত জনপ্রিয় গীতিকার কিংশুক চট্টোপাধ্যায় । দীর্ঘদিন লিভারের সমস্য়ায় ভুগছিলেন, অবশেষে জীবন যুদ্ধে পরাজয় স্বীকার করে নিলেন। তাঁর দীর্ঘদিনের বন্ধু , সতীর্থ গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) এখনও যেন বিশ্বাস করতে পারছেন না। কিংশুকের লেখায় বহু সুপারহিট গান গেয়েছেন রূপঙ্কর। যার মধ্য়ে রয়েছে ‘ও আমার বউদিমণির কাগজওয়ালা’, ‘ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব’র মতো গান। তবে শুধু রূপঙ্কর নয়, কিংশুকের লেখা গান গেয়েছেন শিলাজিৎ, সিধুরাও। এমন প্রতিভাবান শিল্পীর মৃত্যুতে শোকাহত সঙ্গীতমহল।

চাঁদের সঙ্গে প্রিয়তমার তুলনা করে মজার ছলে লিখেছিলেন গান- ‘ ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব’। সেই গান গেয়ে যথেষ্ট জনপ্রিয় হয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক রূপঙ্কর। শুধু এটাই নয় ‘ও আমার বউদিমণির কাগজওয়ালা’র মতো গানও লেখা হয়েছে কিংশুকের কলমে। রূপঙ্করের কথায়, “কিংশুক আমার থেকে অনেক জুনিয়র। ১৯৯৫ সাল থেকে ২০০৫ পর্যন্ত অজস্র কাজ করেছি ওর সঙ্গে। ওর লেখায় আলাদা একটা রসবোধ ছিল। খুব কঠিন বিষয়কেও, খুব সহজ হিসেবে ভাবত। ভাল গীতিকার ও কবি তো ছিলই।” তাঁর অকালপ্রয়াণ মেনে নিতে পারছেন না গায়ক। কিংশুকের পরিবারকে সমবেদনাও জানান রুপঙ্কর।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...