Friday, June 12, 2026

Baguiati: বোনকে কু.কথার জের! প্র.তিবাদ করতে গিয়েই চরম শা.স্তির মুখে দাদা

Date:

Share post:

ফের শহরে যুবতীর শ্লীলতাহানি। আর সেই ঘটনার প্রতিবাদ করতেই দাদাকে ছুরি মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সোমবার ভরসন্ধেয় এমন ঘটনা ঘটে বাগুইআটিতে (Baguiati)। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ইতিমধ্যে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। অভিযুক্ত এখনও অধরা। তার খোঁজে তল্লাশি (Search Operation) শুরু করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। পুলিশ সূত্রে খবর, এদিন বাগুইআটি থেকে রাজারহাটে নিজের বাড়িতে ফিরছিলেন তরুণী। ভিআইপি রোডের (VIP Road) কাছে গলির মধ্যে এক যুবক তাঁকে উদ্দেশ্য করে খারাপ কথা বলতে শুরু করেন। এমনকী ওই তরুণীর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। এরপরই কোনওরকমে সেখান থেকে পালিয়ে বাঁচেন তরুণী। পরে বাড়িতে গিয়ে দাদাকে পুরো বিষয় জানালে তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে ধাওয়া করেন। কিন্তু কোনওমতে পালিয়ে যায় অভিযুক্ত। তবে এখানেই শেষ নয়। পরদিন সকালে অর্থাৎ মঙ্গলবার কাজ সেরে ফেরার সময় অভিযুক্তকে ফের দেখতে পান তরুণীর দাদা। সঙ্গে সঙ্গে তার সঙ্গে কথা বলতে যান তিনি। সেই সময় তরুণীর দাদাকে লক্ষ্য করে ছুরি চালায় অভিযুক্ত। যুবকের হাতে ছুরির আঘাত লাগে।

এরপরই স্থানীয়দের বিষয়টি নজরে আসতে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি দাদার উপর আক্রমণের ঘটনায় বুধবার বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী ও তাঁর দাদা। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

 

 

 

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...