Friday, June 26, 2026

ফের পিছিয়ে গেল মানিকপুত্রের শুনানি, জামিন অথৈ জলে

Date:

Share post:

নিয়োগ মামলায় ফের পিছিয়ে গেল মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya)ছেলে শৌভিক ভট্টাচার্যের শুনানি। বুধবার ওই মামলার শুনানির কথা ছিল। আদালত জানিয়েছে, আগামী সপ্তাহে শুনানি হবে। তদন্তকারী সংস্থা ইডির (ED)তরফে কিছুটা সময় চেয়ে নেওয়া হয়। আদালতে জানানো হয় যে এই মামলার তদন্তকারী আধিকারিক পরিবর্তিত হয়েছেন। নতুন করে এই মামলায় ইডির বক্তব্য জানানো হতে পারে। তার জন্য অন্তত দু’দিন সময় দরকার।বিচারপতি ইডির বক্তব্য শুনে আগামী সপ্তাহে মামলাটির শুনানির দিন ধার্য করেছেন। সেই সঙ্গে আদালত জানিয়েছে, পরবর্তী শুনানির দিনই ইডিকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে। মানিকের স্ত্রী শতরূপাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। আদালত জানিয়েছিল, এক লক্ষ টাকার বন্ডে জামিন পাবেন শতরূপা। তিনি রাজ্যের বাইরে কোথাও যেতে পারবেন না। এ ছাড়া, তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে ইডির কাছে। তার পরেই মানিক এবং শতরূপার পুত্র শৌভিকও (Souvik Bhattacharya)জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন। কিন্তু সেই শুনানি ফের পিছিয়ে গেল।

নিয়োগ মামলায় এদিন ফের আদালতের কাছে ভর্ৎসনার মুখে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। বুধবার কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের রীতিমতো ধমক দেন বিচারপতি। বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, মানিক ভট্টাচার্য ছাড়া আর কারা যুক্ত আছেন সেই তথ্য প্রমাণ কবে মিলবে? সেই সঙ্গেই বিচারপতির প্রশ্ন, “পঞ্চায়েত নির্বাচনের সময় একটু তাড়াহুড়ো হল তারপর আবার ঘুমিয়ে পড়লেন? এতবড় দুর্নীতি কারও একার মস্তিষ্কপ্রসূত হতে পারে না।” ফের কেন্দ্রীয় এজেন্সিকে তার দায়িত্ব সম্পর্কে সচেতন করলেন বিচারপতি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...