Friday, June 26, 2026

ক্রিকেট বিশ্বকাপের আগে ধাক্কা বাংলাদেশের, ছিটকে গেলেন তারকা পেসার ইবাদত হুসেন

Date:

Share post:

একদিনের ক্রিকেট বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। দলের তারকা পেস বোলার ইবাদত হুসেন হাঁটুতে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন। একদিনের বিশ্বকাপ ক্রিকেটের আগে ইবাদতের অভাব বাংলাদেশ ক্রিকেট দলের কাছে একটা বড়সড় ধাক্কা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, চোটের কারণেই আগামী বিশ্বকাপে খেলতে পারবেন না ইবাদত হুসেন। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দলের মুখ্য নির্বাচক বলেন, ইবাদত আর বিশ্বকাপ টুর্নামেন্ট খেলতে পারবে না। এটা বাংলাদেশ ক্রিকেট দলের কাছে একটা বড় ধাক্কা। ওর হাঁটুতে যে চোট লেগেছে, তাতে খুব তাড়াতাড়িই অপারেশন করাতে হবে।তারপর রিহ্যাবের জন্য কমপক্ষে তিন থেকে চার মাস সময় লাগবে। আর সেকারণেই ওকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হচ্ছে না।

গত মাসে আফগানিস্তানের বিরুদ্ধে খেলার সময়ই হাঁটুর চোটে কাহিল হয়েছিলেন ইবাদত হুসেন। অন্যদিকে বিশ্বকাপের ঠিক আগে এশিয়া কাপে ইবাদতের পরিবর্তে তান্জিম সাকিবকে দলে নেওয়া হয়েছে। ইবাদত হোসেন বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে তিনটে ফরম্যাটেই পারফরম্যান্স করেন। ২০১৯ সালের মার্চ মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট দলে পা রেখেছিলেন। এখনও পর্যন্ত তিনি জাতীয় ক্রিকেট দলের হয়ে ২০টি টেস্ট ম্যাচ, ১২টি একদিনের ম্যাচে এবং চারটে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন।

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...