Wednesday, June 24, 2026

কবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস পালন’, বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য

Date:

Share post:

ঠিক কোন দিনটিতে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তা নিয়ে আজ, মঙ্গলবার নবান্নে সর্বদল বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু রাজনৈতিক দল নয়, আমন্ত্রণ করা হয়েছিল সমাজের বিশিষ্ট নাগরিকদের। যদিও এই বৈঠকে দুর্ভাগ্যজনক ভাবে যোগ দেয়নি বিরোধী দলগুলির কোনও নেতা-নেত্রী। তবে বিশিষ্টদের অংশগ্রহণে সফল হয়েছে বৈঠক। এবার বিষয়টি নিয়ে রাজ্য বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ যাদবপুরে অ্যান্টি র‌্যা.গিং কমিটির বৈঠক: লাইভ স্ট্রিমিংয়ের দাবি তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের

পশ্চিমবঙ্গ দিবস নিয়ে নবান্নে যে সর্বদল বৈঠক করেন মুখ্যমন্ত্রী, সেখানে নিজেদের মতামত জানালেন জয় গোস্বামী, নৃসিংহপ্রসাদ ভাদুড়ির মতো বিশিষ্টজনেরা। যাঁরা বৈঠকে ছিলেন, তাঁদের সিংহভাগের সমর্থন ছিল পয়লা বৈশাখের পক্ষে। আলোচনায় উঠে আসে ২৩ জানুয়ারি (নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন), ১৫ আগষ্ট (স্বাধীনতা দিবস), ১২ ডিসেম্বরও (বঙ্গভঙ্গ রদের দিন)।

এদিন বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও। আপনারা যে মতামত দিলেন, সেই মতামত নিয়ে আমরা বিধানসভায় যাব। আগামী ৭ সেপ্টেম্বর এই প্রস্তাব নিয়ে আলোচনা করব’। তিনি জানান, ‘সকলেই বলেছেন বাংলার জন্য একটা গান যদি আমরা বেছে নিই, তাহলে খুব ভালো হয়। অধিকাংশই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে রাজ্য সংগীত হিসাবে বেছে নেওয়ার কথা বলেছেন’।

এদিকে বাংলার সঙ্গীত নিয়ে বিতর্ক দেখা গিয়েছে। গানের কিছু শব্দ বদলের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ঠিক হয়েছে, ৫ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...