Tuesday, June 23, 2026

‘একটু ডোজ কমিয়ে পেটে ঘুষি মারা”, গ্যাসের নয়া দামে কটাক্ষ পোস্ট দেবাংশুর

Date:

Share post:

মধ্যবিত্তের হেঁসেলে আগুন লাগিয়ে মোদি জমানায় বছরের পর বছর বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম। শুধু গ্যাস নয়, পেট্রোল, ডিজেল, কেরোসিনের মতো জ্বালানির দাম আকাশ ছোঁয়া। ভোট মিটলে সেই দাম আরও কয়েক গুণ বেড়ে যায়। এটাই কেন্দ্রের মোদি সরকারের আমলে ভবিতব্য।

আরও পড়ুনঃ গ্যাসের দাম কমিয়ে ২৪-এর ভোটের আগে ‘সস্তার পাবলিসিটি’ বিজেপির!

এদিকে বছর ঘুরলেই লোকসভা ভোট। INDIA জোটের চাপে টলমল করছে বিজেপির NDA জোট। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার কমল রান্নার গ্যাসের দাম।।সিলিন্ডার প্রতি ২০০ টাকা কমানো হয়েছে। অর্থাৎ ১১২৯ টাকা নয়, এখন থেকে সিলিন্ডার প্রতি আপনার খরচ ৯২৯ টাকা।

তবে এই দাম কমানো মোদি সরকারের ভোটমুখী কৌশলী চাল, তা বুঝতে কারও বাকি নেই। বিষয়টিকে নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। বিজেপিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট, ‘একটু ডোজ কমিয়ে পেটে ঘুষি মারা শুরু করো’!

কেন্দ্রের দাবি, রাখি ও ওনামের কথা মাথায় রেখে রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে। যদিও তা মানতে নারাজ তৃণমূল সহ বিরোধীরা। ফেসবুকে পোস্টে দেবাংশু লিখেছেন, ‘প্রথমে মুখে লাথি মেরে মেরে লাথি খাওয়া অভ্যেস করিয়ে ফেলো। তারপর একটু ডোজ কমিয়ে পেটে ঘুষি মারা শুরু করো.. লোকে বলবে, “কী দয়ালু দেখেছো! আগের মত জোরে মারে না…’!

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...